Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বাংলাদেশে বিদ্যুৎ বিলের বকেয়া ৫০ কোটি ডলার দাবি আদানির, চুক্তি বাতিল চান ভারত-বিরোধীরা

পড়শি দেশকে প্রতিদিন ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি গ্রুপ। সেই বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ হয়েছে ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার কোটি টাকা।

বাংলাদেশে বিদ্যুৎ বিলের বকেয়া ৫০ কোটি ডলার দাবি আদানির, চুক্তি বাতিল চান ভারত-বিরোধীরা

আদানি গ্রুপ

শেষ আপডেট: 9 September 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সরকারের কাছে ৫০ কোটি মার্কিন ডলার পাওনা ভারতীয় সংস্থা আদানি শিল্প গোষ্ঠীর। পড়শি দেশকে প্রতিদিন ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি গ্রুপ। সেই বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ হয়েছে ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার কোটি টাকা।

সূত্রের খবর, গৌতম আদামির কোম্পানি দিন দুই আছে বাংলাদেশ সরকারকে পাঠানো চিঠিতে অবিলম্বে বকেয়া মেটাতে বলেছে। তাদের বক্তব্য, এত টাকা বকেয়া রেখে বিদ্যুৎ নেওয়া মোটেই স্বাস্থ্যকর ব্যবসায়িক দৃষ্টান্ত নয়।

ঘটনা হল, আদানির চিঠির খবর জানাজানি হতে বাংলাদেশের ভারত বিরোধী লবি ফের সরব হয়েছে। তারা দাবি তুলেছে, ওই বিদ্যুৎ চুক্তি বাতিল করা হোক। ২০১৮ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আদানি কোম্পানির সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। ঝাড়খণ্ডের গোণ্ডায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের পুরো বিদ্যুৎই বাংলাদেশকে দেওয়া হয়। চুক্তিতে সেকথাই বলা আছে। ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য আদানি গোষ্ঠী ইন্দোনেশিয়া থেকে উন্নতমানের কয়লা আমদানি করে।

চিঠিতে আদানি গোষ্ঠী জানিয়েছে, বাংলাদেশ সরকার বকেয়া বিল না মেটানোয় তারা তাদের পাওনাদারদের প্রাপ্য মেটাতে পারছে না।

এদিকে, আদানিদের চিঠির জেরে বাংলাদেশে একটি লবি প্রচার করছে ভারত এবার বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে অন্ধকারে ডুবিয়ে রাখতে চায়। আদানি গোষ্ঠী অবশ্য জানিয়েছে বকেয়া চাওয়ার অর্থ এই নয় যে তারা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে।

তবে আদানিদের চিঠি যে বাংলাদেশ সরকারকে বিপারে ফেলেছে তা দেশের বিদ্যুৎ উপদেষ্টার কথায় স্পষ্ট। উপদেষ্টা ফওজুল কবির খান বলেছেন, আমাদের টাকা নেই। বিশ্বব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলছি। তাদের কাছ থেকে ধার নিয়ে আদানিদের বিল মেটানোর চেষ্টা হচ্ছে।

আদানিদের সঙ্গে বাংলাদেশ সরকারের ওই চুক্তি বাতিলের দাবি পুরনো। সেই দাবি নতুন করে উঠেছে। ভারত বিরোধী লবির বক্তব্য, আদানিদের কাছ থেকে অনেক চড়া দরে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। তাছাড়া, চুক্তিতে একটি শর্ত আছে যে বাংলাদেশ সরকার কোনও দিন পুরো বিদ্যুৎ না নিলেও ১৬০০ মেগাওয়াটের দাম আদানিদের দিতে হবে।


```