Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পিকে তামিল নায়ক-নেতা বিজয়ের দলের মঞ্চে, জল্পনা নয়া ভূমিকায়

প্রশান্ত কিশোর এবার তামিল রাজনৈতিক-মঞ্চে নির্দেশকের ভূমিকায় নামতে চলেছেন?

পিকে তামিল নায়ক-নেতা বিজয়ের দলের মঞ্চে, জল্পনা নয়া ভূমিকায়

পিকে এবং বিজয়।

শেষ আপডেট: 26 February 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: ভোট-কুশলী প্রশান্ত কিশোরকে দেখা গেল বিখ্যাত অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হওয়া বিজয়ের মঞ্চে। বুধবার ছিল তামিল নায়ক বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (TVK)-এর প্রথম বর্ষপূর্তি। মহাবলীপুরমে অনুষ্ঠিত দলের বর্ষপূর্তির মঞ্চে পিকে-র হাজির থাকায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, গুজরাত, বিহার, বাংলার পর কি প্রশান্ত কিশোর এবার তামিল রাজনৈতিক-মঞ্চে নির্দেশকের ভূমিকায় নামতে চলেছেন? তা না হলে তামিল রাজনীতিতে সদ্য আলোর মুখ দেখা টিভিকে, যার নেতা একজন জনপ্রিয় অভিনেতা হলেও সাধারণের মনে এখনও প্রভাব ফেলতে পারেনি, সেই দলের মঞ্চে তাঁকে দেখা যাবে কেন?

এদিন টিভিকে-র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের ছোটখাট মহড়া হয়ে গেল। রাজ্যের দ্রাবিড়-শক্তিগুলি যেমন শাসকদল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (DMK) কিংবা প্রয়াত জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমকে (AIADMK) চ্যালেঞ্জ জানানোর জায়গায় যেতে চলেছেন বিজয়। আর সেই লক্ষ্যেই সম্ভবত ভোট কৌশলের পেশাজীবী পিকে-কে দলের প্রচার দায়িত্ব তুলে দিতে চলেছেন বিজয়।

ভোট লড়াইয়ের প্রতীক হিসেবে এদিনই বিজয় ডিএমকে এবং বিজেপি বিরোধী একটা প্রচার তুলে ধরেন। যার মূল স্লোগান হচ্ছে হ্যাশট্যাগ গেটআউট। কেননা, সম্প্রতি রাজ্যে বিজেপি এবং ডিএমকে পরস্পরের বিরুদ্ধে হ্যাশট্যাগ গেটআউট স্ট্যালিন ও হ্যাশট্যাগ গেটআউট মোদী প্রচার শুরু করেছে। বিজয় তার প্রতীকী হিসেবে দুই দলের সঙ্গেই সমদূরত্ব বজায় রাখার জন্য শুধু গেটআউট লিখে প্রচারে ঝাঁপালেন। যাতে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকার কারওরই নাম নেই।

বিজয় প্রথম থেকেই এই দুই দলের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। যেখানে তিনি তামিলনাড়ুর স্বার্থকে উপেক্ষা করার গোপন বোঝাপড়ার অভিযোগ এনেছেন বিজেপি ও ডিএমকে-র বিরুদ্ধে। বিজয়ের আগে তামিল রাজনৈতিক ইতিহাসে মাত্র দুজন কিংবদন্তি অভিনেতা এমজি রামচন্দ্রন (MGR) ও জয়ললিতা মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। তারপর শিবাজি গণেশন, বিজয়কান্ত এবং কমল হাসান পর্দা ছেড়ে মঞ্চে এলেও কোনও কাজের কাজ করতে পারেননি। ডাকসাইটে অভিনেতা রজনীকান্ত লড়াইয়ে নামার আগেই হাত তুলে দিয়েছিলেন।


```