Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঠিক যেন আসল রাক্ষস, নাটকের নেশায় বুঁদ হয়ে মঞ্চেই শুয়োর মেরে খেলেন অভিনেতা! তারপর…

বিম্বধর গৌড়া নামে বছর ৪৫-এর অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক যেন আসল রাক্ষস, নাটকের নেশায় বুঁদ হয়ে মঞ্চেই শুয়োর মেরে খেলেন অভিনেতা! তারপর…

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 December 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: নাটকের নেশায় বুঁদ ছিলেন। সামনে শয়ে শয়ে দর্শক বসে থাকলেও সেদিকে নজরই ছিল না। লক্ষ্য ছিল একটাই চরিত্র ফুটিয়ে তুলতেই হবে। যেমন ভাবনা তেমন কাজ। মঞ্চের মধ্যেই জ্যান্ত শুয়োর মেরে কাঁচা মাংস চিবিয়ে খেলেন অভিনেতা। এমন দৃশ্য সামনে আসতেই দর্শকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

চেঁচামেচিতে সম্বিত ফিরলেও সামনে যে এমন বিপদ অপেক্ষা করছে তা একেবারেই ঠাওর করতে পারেননি তিনি। পরে বিম্বধর গৌড়া নামে বছর ৪৫-এর অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে ওড়িশায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মঞ্চে জ্যান্ত পশু মেরে মাংস খাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানিয়েছে গেরুয়া শিবির।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, ওড়িশার গঞ্জাম জেলায় গত ২৪ নভেম্বর এমন ঘটনা ঘটেছে। সেখানকার হিঞ্জিলি থানার অন্তর্গত রালাব গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নাটকটি মঞ্চস্থ করা হয়। পুলিশ সূত্রে খবর, দর্শকদের মনোরঞ্জন করতে মঞ্চেই জ্যান্ত সাপ, শুয়োর নিয়ে উঠেছিলেন অভিনেতারা। কিন্তু শুয়োরটি মঞ্চের উপর ঝোলানো ছিল। 

এরপর অভিনয় করতে করতে একেবারে উপস্থিত দর্শকদের চমকে ছুরি দিয়ে জ্যান্ত শুয়োরটিকে মেরে ফেলেন তিনি। এ পর্যন্ত তবুও ঠিক ছিল। কিন্তু এরপর শুয়োরের কাঁচা মাংস চিবিয়ে খেতে শুরু করেন তিনি। বীভৎস দৃশ্য দেখে চমকে ওঠেন সকলেই। এরপর অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দর্শকরা।

এরপরই পুলিশের কাছে একাধিক ধারায় দায়ের হয় মামলা। ঘটনার তদন্তে নেমে ওই অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, যে অভিনেতা সাপ নিয়ে মঞ্চে উঠেছিলেন তাঁকেও গ্রেফতার করা হবে। যদিও ঘটনার পর থেকেই ওই অভিনেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে ওড়িশার বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু হয়েছে।


```