Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

২৪ বছর পুরনো মামলায় ৫ মাসের কারাদণ্ড হল সমাজকর্মী মেধা পাটকরের

অন্তত দু-দশক ধরে এই মানহানির মামলা চলছিল।

২৪ বছর পুরনো মামলায় ৫ মাসের কারাদণ্ড হল সমাজকর্মী মেধা পাটকরের

মেধা পাটকর

শেষ আপডেট: 1 July 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: ২৪ বছর পুরনো মানহানি মামলায় সাজা পেলেন সমাজকর্মী মেধা পাটকর। তাঁকে ৫ মাসের কারাদণ্ড দিল দিল্লির আদালত। বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা একটি এনজিওর প্রধান থাকাকালীন মেধা পাটকরের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলাতেই সাজা পেলেন এই সমাজকর্মী। 

অন্তত দু-দশক ধরে এই মানহানির মামলা চলছিল। সোমবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেধা পাটকরের বিরুদ্ধে কারাদণ্ডের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, দিল্লির বর্তমান গভর্নর একসময়ে যখন একটি এনজিওর প্রধান ছিলেন তখন তাঁকে তিনি কাপুরুষ বলে আক্রমণ করেছিলেন। পাশাপাশি হাওয়ালা লেনদেনে ভিকে সাক্সেনা জড়িত বলেও দাবি ছিল পাটকরের। 

এর পাশাপাশি গুজরাতের মানুষের সম্পদকে বিদেশে বিক্রি করে দেওয়া, একই সঙ্গে বন্ধক রাখার চেষ্টার অভিযোগও ভিকে সাক্সেনার বিরুদ্ধে করেছিলেন মেধা পাটকর। শুধু তাই নয়, নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধিতা করে ভিকে সাক্সেনা মিথ্যে প্রচার চালিয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। ২০০০ সালে হওয়া এই মামলার শুনানি শেষ হয়েছে গত ৩০ মে। তবে তার রায়দান হল ১ জুলাই।

জেলের সাজা হওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে মেধা পাটকরের। তবে এখনই তাঁকে জেলে যেতে হচ্ছে না। কারণ তিনি জামিনের আর্জি জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। তাই দিল্লি আদালতের নির্দেশ আপাতত ৩০ দিনের জন্য কার্যকর হবে না। 

মেধা পাটকরের অভিযোগের বিরুদ্ধে ২০০১ সালে পাল্টা মানহানির মামলা দায়ের করেছিলেন ভিকে সাক্সেনা। এতগুলো বছর ধরে সেই মামলা চলার পর গত ২৪ মে আদালত জানিয়েছিল, ভিকে সাক্সেনা সম্পর্কে মেধা পাটকরের মন্তব্য উস্কানিমূলক ছিল। তাঁকে বদনাম করার জন্য করা হয়েছিল। প্রসঙ্গত, আহমেদাবাদের কাউন্সিল ফর সিভিল লিবার্টিস নামে এক এনজিওর তৎকালীন প্রধান ছিলেন ভিকে সাক্সেনা। 


```