Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইউটিউব থেকে 'শিক্ষা' নিয়ে বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে! দাবি মুম্বই পুলিশের

বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় গুলি চালানো হয়। পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

ইউটিউব থেকে 'শিক্ষা' নিয়ে বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে! দাবি মুম্বই পুলিশের

বাবা সিদ্দিকি

শেষ আপডেট: 16 October 2024 08:20

দ্য ওয়াল ব্যুরো: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। মুম্বই পুলিশের দাবি, বাবা সিদ্দিকিকে খুনের আগে ইউটিউব ভিডিও দেখেছিল আততায়ীরা। সেখান থেকেই গুলি চালানোর প্রশিক্ষণ নেয় তারা।

বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় গুলি চালানো হয়। পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, যারা গুলি চালিয়েছে তারা অনেক আগে থেকে গুলি চালানো প্র্যাকটিস করেছে। কারণ কেউই এর আগে বন্দুক হাতেই ধরেনি। ইউটিউব ভিডিও দেখে ম্যাগাজিন ছাড়া তারা বন্দুক ধরা, গুলি চালানো শিখেছে। ইতিমধ্যে পুলিশ কালো ব্যাগ উদ্ধার করেছে যার মধ্যে একটি ৭.৬২ এমএম পিস্তল ছিল। 

পুলিশি তদন্তে এও উঠে এসেছে, দুষ্কৃতীদের কাছে বাবা সিদ্দিকির একাধিক ছবি ছিল। এমনকী ঘটনার ২৫ দিন আগে থেকে তারা তাঁর অফিস এবং বাড়ির আশপাশ 'রেইকি' করেছে। আততায়ীদের জেরা করে পুলিশ এও জেনেছে, বাবা সিদ্দিকি ও তার ছেলে জিশান দু'জনকেই খুন করার সুপারি দেওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল, যদি অফিস থেকে দু'জন বেরোয় তাহলে দু'জনের ওপরই গুলি চালাতে। কিন্তু যদি তা না হয়, তাহলে যাকে প্রথমে পাবে তাকে মেরে দিতে। 

এদিকে এনআইএ-র এক রিপোর্ট বলছে, বাবা সিদ্দিকি ছাড়াও বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে রয়েছে আরও একাধিক নাম। যার মধ্যে বলিউড অভিনেতা সলমন খানই ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান টার্গেট। এছাড়াও তাদের হিটলিস্টে রয়েছে গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিং। গ্যাংস্টার কৌশল চৌধুরী।  


```