Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিষ দিয়ে হয়নি, শেষে সুপারি কিলার নিয়োগ! দুর্ঘটনার তদন্তে নেমে খুনের পর্দা ফাঁস করল পুলিশ

প্রথমে বিষ দিয়ে হত্যার চেষ্টা, ব্যর্থ হতেই সুপারি কিলার নিয়োগ। দুর্ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর খুনের রহস্য ফাঁস করল পুলিশ।
 

বিষ দিয়ে হয়নি, শেষে সুপারি কিলার নিয়োগ! দুর্ঘটনার তদন্তে নেমে খুনের পর্দা ফাঁস করল পুলিশ

মৃতা ও তাঁর স্বামী (অভিযুক্ত)

গার্গী দাস

শেষ আপডেট: 10 March 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে বিষ। তাতেও কাজ হল না। শেষে ভাড়া করা হল খুনি। পরিকল্পনা এমন—ঘটনাটা যেন নিছক দুর্ঘটনা বলে মনে হয়। মহারাষ্ট্রের (Maharashtra) বুলদানা জেলায় (Buldhana) এমনই শিউরে ওঠার মতো ঘটনার পর্দাফাঁস করেছে পুলিশ।

অভিযোগের আঙুল উঠেছে প্রকাশ গাওয়ান্ডের (Prakash Gawande) দিকে। স্ত্রী বৃশালি গাওয়ান্ডেকে (Vrushali Gawande) খুন করানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। পেশায় শিক্ষক ছিলেন বৃশালি। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করার জন্য প্রায় এক লক্ষ টাকা দিয়ে সুপারি দিয়েছিলেন প্রকাশ।

‘দুর্ঘটনা’ মনে হলেও আসলে ছিল খুন

ঘটনা ২ মার্চের। সেদিন স্কুটারে করে যাচ্ছিলেন বৃশালি গাওয়ান্ডে (Vrushali Gawande)। হঠাৎই একটি সাদা টাটা ইনট্রা গাড়ি (Tata Intra) তাঁকে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি পথ দুর্ঘটনা বলে মনে হয়েছিল। কিন্তু তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। নজরে আসে একটি গাড়ি- নম্বর এমএইচ ২৮ বিবি ৫৭৫৩ (MH 28 BB 5753)। দুর্ঘটনার আগে ওই গাড়িটিকে বারবার ঘটনাস্থলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তের মোড় ঘুরে যায়।

চালককে জেরা করতেই ফাঁস চক্রান্ত

তদন্তে জানা যায়, গাড়িটির মালিক মনীশ সূর্যবংশী (Manish Suryavanshi)। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সূর্যবংশী জানান, পুরো ঘটনার নেপথ্যে রয়েছে মৃতার স্বামী প্রকাশ গাওয়ান্ডে (Prakash Gawande)।

পুলিশের দাবি, প্রকাশ এক লক্ষ টাকার বিনিময়ে মঙ্গেশ চুলকারকে (Mangesh Chulkar) সুপারি দেন। চুলকারই পরিকল্পনা করে চালক সূর্যবংশীকে দিয়ে গাড়ি তুলে দেন বৃশালির উপর। অর্থাৎ, নিছক দুর্ঘটনার ছদ্মবেশে সাজানো হয়েছিল পরিকল্পিত খুন।

আগে তিনবার বিষ খাওয়ানোর চেষ্টা

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, এর আগেও স্ত্রীকে খুন করার চেষ্টা করেছিলেন প্রকাশ। খাবারে বিষ মিশিয়ে অন্তত তিনবার হত্যার চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। শেষমেশ তাই সুপারি দিয়ে ‘দুর্ঘটনা’ সাজিয়ে খুনের ছক কষা হয়।

পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত—প্রকাশ গাওয়ান্ডে (Prakash Gawande), মনীশ সূর্যবংশী (Manish Suryavanshi) এবং মঙ্গেশ চুলকারকে (Mangesh Chulkar) গ্রেফতার করেছে। আদালত তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই নৃশংস খুন। তবে আসল কারণ জানতে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।


```