Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজিকাণ্ডে দিল্লি থেকে উঠল মমতার পদত্যাগের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি কর্মীদের

শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বঙ্গভবন অভিযানের ডাক দেয়।

আরজিকাণ্ডে দিল্লি থেকে উঠল মমতার পদত্যাগের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি কর্মীদের

দিল্লিতে এবিভিপি-র বিক্ষোভ

শেষ আপডেট: 17 August 2024 19:53

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ হচ্ছে দেশজুড়ে। চিকিৎসক মহল তো বটেই, আমজনতাও পথে নেমেছে। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরও। রাজধানী দিল্লিতে আগেই এই ঘটনার প্রতিবাদ মিছিল হয়েছে। তবে শনিবার উঠল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। এবিভিপি কর্মী-সমর্থকরা এই দাবি তুলেছে। 

শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বঙ্গভবন অভিযানের ডাক দেয়। কেন ফাঁসি দেওয়া হচ্ছে না অপরাধীদের এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে। সেই কর্মসূচিতেই উত্তাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে তাঁরা। হয় ধ্বস্তাধস্তিও। দিল্লির হ্যালি রোড এবিভিপি জমায়েতের ডাক দিয়েছিল। তবে পরিস্থিতি যাতে অশান্তকর না হয় যায়, তার জন্য ব্যারিকেড করে আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ। 

এবিভিপি-র মিছিল এলে একটা গন্ডগোল হতে পারে এমন আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। তখনই তাঁদের বাঁধা দেওয়া হলে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে। মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আওয়াজ ওঠে। সকলের একটা কথা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না তিনি। তাই লজ্জা হওয়া উচিত। 

ইতিমধ্যে দিল্লি সহ একাধিক শহর তথা রাজ্যে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। প্রায় অধিকাংশ জায়গা থেকে রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, এই দাবিও করা হচ্ছে। চিকিৎসকরা গেছেন কর্মবিরতিতে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের কড়া শাস্তি হচ্ছে, ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না বলেই হুঁশিয়ারি। যদিও সিনিয়র ডাক্তাররা বলছেন, জুনিয়ররা কাজ বন্ধ রাখলেও হাসপাতালের জরুরি বিভাগ, ওপিডিতে কাজ হচ্ছে। সেগুলি বন্ধ নেই। 


```