Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয় সিংকে মদকাণ্ডে গ্রেফতার করল ইডি, সকাল থেকেই চলছিল জেরা

সঞ্জয় সিংকে মদকাণ্ডে গ্রেফতার করল ইডি, সকাল থেকেই চলছিল জেরা

শেষ আপডেট: 4 October 2023 18:40

দ্য ওয়াল ব্যুরো: ইডির হাতে গ্রেফতার হলেন আপ নেতা সঞ্জয় সিং। বুধবার সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকেরা। দিনভর তল্লাশি চালানোর পর বিকেলে আম আদমি পার্টির নেতাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি বা মদের লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির মামলায় সাক্ষী হিসাবে চার্জশিটে নাম রয়েছে বলে জানিয়েছিলেন আপ সাংসদ। সেই কারণেই এই অভিযানে নামে ইডি।


দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতিতে বিপাকে আম আদমি পার্টি। ২০২১ সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির শাসকদলের বিরুদ্ধে। মদের লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে আপ নেতা সঞ্জয় সিংহের। বুধবার সাত সকালে সেই অভিযাগেই তাঁর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা। এরপর শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি। 

 দিল্লি সরকারের নয়া আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ প্রথমে আনে কংগ্রেস। পরে একই অভিযোগ করে বিজেপিও। এই নিয়ে দিল্লির উপরাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি করে মোদী সরকার। সংশ্লিষ্ট দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও। এরপর বুধবার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি।


সংশ্লিষ্ট মামলায় ধৃত ব্যবসায়ী দীনেশ অরোরা নামের এক ব্যবসায়ীর অভিযোগ, সিসৌদিয়ার সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিয়েছিলেন সঞ্জয়ই। ঘটনাচক্রে, সেই সময় দিল্লির আবগারি মন্ত্রীও ছিলেন মণীশ। তবে সঞ্জয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও এত দিন এই মামলার তিনটি চার্জশিটে নাম ছিল না তাঁর। এমনকী এই মামলায় অভিযুক্ত হিসাবেও আদালতে এক বারও তাঁর নাম নেয়নি ইডি। এদিকে আপ সাংসদ দাবি করেছিলেন, চার্জশিটে সাক্ষী হিসাবে তাঁর নাম যুক্ত করেছেন তদন্তকারীরা। এফআইআরে তাঁর নাম নেই। মদ দুর্নীতিতে সাংসদের যুক্ত থাকার কিছু সূত্র পেয়েছেন বলেই দাবি করেছেন ইডির আধিকারিকেরা। 


 আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ। বিপুল অর্থের হাতবদল হয়েছিল। সেই টাকাই গুজরাত ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে খরচ করেছে আপ। আর এই লেনদেনের তদন্তেই যুক্ত হয় ইডি। গোড়া থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপ। 


```