Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়ালকে ছাড়াতে তিহারে রওনা আপের, দেরি হলে জেলের বাইরে শুয়ে থাকবেন নেতারা

সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত দল, নয়া উদ্যমে লড়াইয়ের অঙ্গীকার

অরবিন্দ কেজরিওয়ালকে ছাড়াতে তিহারে রওনা আপের, দেরি হলে জেলের বাইরে শুয়ে থাকবেন নেতারা

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 10 May 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যা বা তারপরেই তিহার জেল থেকে বেরিয়ে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই দাবি করেছে তাঁর দল আম আদমি পার্টির নেতৃত্ব। এদিন বিকেলেই দলনেতার মুক্তির জন্য আপের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা তিহার জেলের উদ্দেশে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দিল্লি এসে পৌঁছবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপ নেতৃত্বের কথায়, কেজরিওয়ালের জামিনে মুক্তি পেতে যদি দেরি হয়, তাহলে তাঁরা আগামিকাল, শনিবার সকাল পর্যন্ত জেলের বাইরে শুয়ে থাকবেন।

 দলের সর্বাধিনায়কের জামিনে মুক্তি নিয়ে ভোটের মুখে যারপরনাই উচ্ছ্বসিত আপ। আপ নেতৃত্বের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে সত্যের জয় হল। যদিও দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, অপরাধীদেরও কোনও কোনও সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়। আমরা আদালতের রায়কে সম্মান জানাই।

বিজেপির নেতার বক্তব্য, জামিনে মুক্তির অর্থ এই নয় যে, সমস্ত অভিযোগ থেকে রেহাই মিলল। দিল্লির আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল যে কিংপিন সেই অভিযোগ ঘাড় থেকে নামেনি। কিন্তু, একথা মানতে নারাজ আপ নেতারা। আপের শীর্ষ নেতৃত্ব যেমন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আতিশী, সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজরা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছেন।

কেজরির স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেছেন, এটা গণতন্ত্রের জয়। হনুমানজি কি জয়। দেশের লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা ও আশীর্বাদ সফল হল। মান বলেন, এবার আমরা নয়া উদ্দীপনায় গণতন্ত্র রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ব। দলের তরফে একটি পোস্টার এক্সবার্তায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জেল থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন কেজরিওয়াল। ক্যাপশনে লেখা, একনায়কতন্ত্রের অবসান ঘটাতে তিনি আসছেন।

দলের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং বলেন, সত্যকে অপবাদে জর্জরিত করা যায়, কিন্তু শেষমেশ জয় হয় সত্যেরই। দলের আর এক নেত্রী জাসমিন শাহ একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আজ থেকে সত্যিকারের লোকসভা নির্বাচন শুরু হল। এমনকী সেই এলাকাতেও যেখানে আমাদের কোনও প্রার্থী নেই। কিন্তু দেশের মানুষ ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষেই ভোট দেবেন। সৌরভ ভরদ্বাজের মন্তব্য, অরবিন্দ কেজরিওয়াল পিএমএলএ মামলায় মাত্র ৪০ দিনে পেলেন। এটা কোনও অত্যাশ্চর্য ঘটনা ছাড়া আর কিছু নয়। ভারত যে পরিবর্তন চাইছে, স্বয়ং ঈশ্বর তাতে সিলমোহর দিলেন।


```