Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাঘব চাড্ডা কোথায়, ভোট এবং কেজরির গ্রেফতারির পরেও বেপাত্তা আপ সাংসদ, কী হয়েছে?

কী জবাব দিলেন সহকর্মী নেতা সৌরভ ভরদ্বাজ?

রাঘব চাড্ডা কোথায়, ভোট এবং কেজরির গ্রেফতারির পরেও বেপাত্তা আপ সাংসদ, কী হয়েছে?

আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: রাঘব চাড্ডা উধাও। বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে ধুমধাম করে বিয়ের পর থেকেই প্রত্যক্ষ রাজনীতি থেকে বিশ্রামে রয়েছেন আম আদমি পার্টির সাংসদ তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহচর রাঘব চাড্ডা। বিশেষত আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির পরও তাঁকে আর দেখা যায়নি। এখন লোকসভা নির্বাচন দোরগোড়ায় ঘন্টি বাজালেও বেপাত্তা সুদর্শন সাংসদ।

কিন্তু, কোথায় পরিণীতির পতিদেব! বিজেপি প্রথম থেকে এই নিয়ে রাঘব চাড্ডাকে কটাক্ষের নিশানা করলেও মঙ্গলবার দলের তরফে এই প্রথম তাঁর হদিশ জানানো হল। মাত্র ৩৫ বছর বয়সি রাঘব চাড্ডা চোখের এমন অসুখে ভুগছিলেন যে, তিনি দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন। এদিন খোলসা করে একথা জানালেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যসভার সদস্য রাঘব জটিল চোখের রোগে ভুগছেন। অবস্থা এমন পর্যায়ে যে তাঁর দৃষ্টিশক্তি চলে যেতে পারে। তাই তিনি লন্ডনে চিকিৎসার জন্য রয়েছেন। সৌরভ জানান, রাঘব চাড্ডা লন্ডনে রয়েছেন। তাঁর চোখে জটিল সমস্যা রয়েছে। আমি যতটুকু জানি পরিস্থিতি এতটাই জটিল যে তিনি দৃষ্টিহীন হয়ে যেতে পারতেন। তাই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। তাঁর প্রতি আমার শুভেচ্ছা রয়েছে।

তাহলে কি লোকসভা ভোটের এই কঠিন পরিস্থিতির মুখে তাঁকে পাশে পাবে না দল? এমনকী কেজরিওয়ালের প্রিয় পাত্র রাঘব চাড্ডা এসে দাঁড়াবেন না আইনি জটিলতায় ফেঁসে যাওয়া ভাবিজি সুনীতার কাছে? এর জবাবে সৌরভ ভরদ্বাজ জানান, রাঘব সুস্থ হওয়ার পথে। খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন এবং দলের নির্বাচনী প্রচারেও নামবেন।

যদিও সূত্রে জানা গিয়েছে, গত মাস থেকে চিকিৎসার জন্য রাঘব চাড্ডা লন্ডনে গেলেও তাঁর নববধূ পরিণীতি চোপড়া দেশে ফিরে এসেছেন। অমর সিং চামকিলা নামের সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। সেই ছবির মুক্তির কারণে স্বামীকে ছেড়ে ভারতে ফিরেছেন পরিণীতি।

আপের তারকা প্রচারকদের অন্যতম রাঘব চাড্ডার অসুস্থতার কারণে দল অনেক অসুবিধার মুখোমুখি হচ্ছে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়া চাড্ডা বিরোধীদের মুখেমুখে জবাব দেওয়ায় চৌকস ছিলেন। কিন্তু, আচমকাই রেটিনায় একটি ক্ষুদ্র ফুটো দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাড়ি দিতে হয়। অসুখটি এতটাই জটিল দ্রুত ব্যবস্থা না নিলে চোখের চিরস্থায়ী ক্ষতি অনিবার্য।


```