Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল নিয়ে চুলোচুলি অব্যাহত দিল্লিতে, বিজেপি-শাসিত হরিয়ানার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ আপের

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এদিনই জলমন্ত্রী আতিশীর সঙ্গে সঙ্কট মোকাবিলা নিয়ে বৈঠক করেন

জল নিয়ে চুলোচুলি অব্যাহত দিল্লিতে, বিজেপি-শাসিত হরিয়ানার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ আপের

আপের বিক্ষোভের ফাইল ছবি।

শেষ আপডেট: 10 June 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রবল জলকষ্টের জন্য হরিয়ানাকে দায়ী করে সোমবার হরিয়ানা ভবনের সামনে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও হরিয়ানা সরকার যমুনা নদীর দিল্লির ভাগের জল ছাড়ছে না। যে কারণে দিল্লিবাসীকে চরম জলসঙ্কটে ভুগতে হচ্ছে।

এদিকে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এদিনই জলমন্ত্রী আতিশীর সঙ্গে সঙ্কট মোকাবিলা নিয়ে বৈঠক করেন। আলোচনার শেষে আতিশী বলেন, সাক্সেনা হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলবেন, তারা যাতে রাজধানীর ভাগের ১০৫০ কিউসেক জল ছেড়ে দেয়।

এদিন আতিশী এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজ দেখা করেন সাক্সেনার সঙ্গে। আতিশী বলেন, ওয়াজিরাবাদ বাঁধের জলস্তর একেবারে নেমে গিয়েছে। আমরা লেফটেন্যান্ট গভর্নরকে হরিয়ানার সঙ্গে কথা বলার অনুরোধ করেছি। উনি কথা দিয়েছেন এ ব্যাপারে হরিয়ানা সরকারকে বলবেন।

অন্যদিকে, সোমবারই সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে কড়া ভাষায় সতর্ক করে দেয়। হরিয়ানা ও হিমাচল প্রদেশকে অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দেওয়ার আবেদনে ত্রুটি সংশোধন না করার জন্য সমালোচনা করে শীর্ষ আদালত। তারা বলেছে, খবরের কাগজের খবরের উপর নির্ভর করে কোনও রায় দেওয়া যায় না।

হরিয়ানা সরকার যমুনার জল না ছাড়ার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলে এদিন রাজধানীর হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখান বেশ কিছু আপ সমর্থক। তাঁদের অভিযোগ, বিজেপি নোংরা রাজনীতি করছে জল নিয়ে।


```