Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোট নয়, একাই লড়বে আপ, দিল্লি বিধানসভা ভোটের আগেই বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

এমন সিদ্ধান্ত আগেও একাধিকবার নিয়েছিলেন কেজরিওয়াল। 

জোট নয়, একাই লড়বে আপ, দিল্লি বিধানসভা ভোটের আগেই বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 1 December 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভার ভোট। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা না করলেও মনে করা হচ্ছে নতুন বছরের ফেব্রুয়ারির আগেই দেশের রাজধানী শহরে ভোট হতে পারে। কিন্তু এর মাঝেই রবিবার সাংবাদিক সম্মেলন করে বোমা ফাটালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কারও সাহায্য প্রয়োজন নেই। আসন্ন বিধানসভা ভোটে একাই লড়বে তাঁর দল।

ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও গত মাসে আচমকাই ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় আম আদমি পার্টি। ৭০ আসনের বিধানসভায় ১১ আসনের প্রার্থীর নাম সামনে আনা হয়। ৬টিতেই দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করা হয়েছে। ভোটের কথা মাথায় রেখেই কেজরিওয়াল সে অঙ্ক কষা শুরু করে দিয়েছিলেন, তা আগেই আঁচ করা গেছিল। রবিবার তিনি পরিষ্কার করে দিলেন, ‘কোনও জোটের সঙ্গে থাকবে না আপ। বিধানসভা ভোটে দল একাই লড়বে।’ 

তবে কেজরিওয়ালের এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। বিজেপিকে শবক শেখাতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন পদক্ষেপ নিলেও তাতে লাভ হবে না উল্টে আম আদমি পার্টিকেই খেসারত দিতে হবে তা সময় বলবে। গতবে বিষয়টা কেজরিওয়ালের জন্য অতটা সহজ হল বলে মনে হচ্ছে না। এমনিতেই সময় যত গড়াচ্ছে মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সে জলের সমস্যাই হোক বা পুর পরিষেবা সব কিছু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। 

আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন, ৭০ আসনের বিধানসভায় সব কেন্দ্রেই থাকবে হাত শিবিরের প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে ৬২ আসনেই জিতেছিল আপ। কিন্তু এমন সিদ্ধান্ত আগে কেজরিওয়াল নেন নি তা কিন্তু একেবারেই নয়। 

২০২৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবে ১৩টি কেন্দ্রের সব আসনেই প্রার্থী দেন তিনি। কংগ্রেস একাধিকবার জোটের কথা বললেও সে কথা কানে তোলেননি আপ প্রধান। সেই ট্রেন্ড দেখা যায় হরিয়ানাতেও। সেখানেও মতের মিল না থাকায় জোট সম্ভব হয়নি। এবার দিল্লিতেও একা লড়ার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল।

এদিকে শনিবারই দক্ষিণ দিল্লির মালব্যনগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রার সময় হামলার মুখে পড়তে হয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা থাকলেও সকলের নজর এড়িয়ে কেজরিওয়ালের সামনে চলে আসে এক যুবক। হাতে থাকা গ্লাসের তরল ছুড়ে মারে তাঁর মুখে! মুহূর্তের মধ্যে হইচই সৃষ্টি হয়। তাঁকে পাকড়াও করে মারধর শুরু করে আপ কর্মীরা। তারপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই নিয়ে ৩৫ দিনে তিন বার তাঁর উপর হামলার ঘটনা ঘটল। দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের। একাধিকবার তাঁকে জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ নিচ্ছেন না। পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।


```