Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলভাসি দিল্লিতে সপা সাংসদকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে দিলেন পরিচারকরা, ভিডিও ভাইরাল

জমা জলের কারণে এদিন মেট্রো চলাচলেও বিঘ্ন ঘটে।

জলভাসি দিল্লিতে সপা সাংসদকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে দিলেন পরিচারকরা, ভিডিও ভাইরাল

জলমগ্ন দিল্লির খণ্ডচিত্র।

শেষ আপডেট: 28 June 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরম ও জলকষ্টে ভোগা দিল্লিতে অতিবৃষ্টির জেরে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। এর মধ্যে রাজধানী শহরের অভিজাত লুটিয়েন-ও রয়েছে। শুক্রবার জল থইথই শহরে নেতা-মন্ত্রীদের বাড়িও জলে ভাসছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে সমাজবাদী পার্টির এমপি রামগোপাল যাদব তথা অখিলেশের কাকাকে বাড়ির কাজের লোকরা চ্যাংদোলা করে গাড়িতে তুলে দিচ্ছেন।

এদিন নাগাড়ে বৃষ্টিতে দিল্লির অধিকাংশ এলাকায় কোথাও হাঁটুজল, কোথাও বুকজল দাঁড়িয়ে যায়। যার দায় নিয়ে রাজনৈতিক জলঘোলাও চলছে। এরই মধ্যে একটি ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস এমপি শশী তারুরের বাড়ির সামনে প্রবল জলের স্রোত খেলছে। তিনি লিখেছেন, তাঁর গোটা বাড়ি জলের তলায় পা ডোবা জলে ভাসছে সবকিছু। কার্পেট থেকে আসবাব সব জলে নষ্ট হয়ে গিয়েছে।

তিনি আরও লিখেছেন, আজ ঘুম থেকে উঠে দেখি পা ডোবা জলে ভাসছে গোটা বাড়ি। শুধু আমার বাড়িই নয়, জল সরার কোনও জায়গা না থাকায় তা দাঁড়িয়ে আছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে সকাল ৬টা থেকে বাড়ির মেন সুইচ বন্ধ করে রাখতে হয়েছে। পাম্প করে জল রাস্তায় ফেলার পর তিনি সংসদে যেতে পেরেছেন।

অতিবৃষ্টিতে জল জমে থাকায় সংসদে যাওয়ার পথে বিপত্তিতে পড়েন উত্তরপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের ভাই রামগোপাল যাদবও। লোধি এস্টেট এলাকায় তাঁর বাড়ির সামনে জল জমে থাকায় বেরতে পারছিলেন না রামগোপাল। শেষে তাঁর বাড়ির পরিচারকরা তাঁকে বাচ্চাদের ঢেঁউ কুচকুচ খেলার মতো চ্যাংদোলা করে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেন। যাতে সংসদে যাওয়ার সাজগোজ নষ্ট না হয়ে যায়।

রামগোপাল সংবাদসংস্থা এএনআইকে জানান, সংসদে যাওয়ার জন্য আমাকে এই রাস্তা বেছে নিতে হয়েছে। সপা নেতা বলেন, তাঁর বাংলোর গোটাটাই জলমগ্ন রয়েছে। দুদিন আগেই মেঝের কাজ নতুন করে হয়েছে। কয়েক লক্ষ টাকা জলে চলে গেল। তিনি আরও বলেন, দিল্লি পুরসভার অফিসারদের সঙ্গে ভোর ৪টে থেকে কথা বলে চলেছি। যাতে কেউ অন্তত পাম্প এনে জল বের করে দিতে পারে।

দিল্লির আপ মন্ত্রী আতিশীর বাড়িও জলের তলায়। জমা জলের কারণে এদিন মেট্রো চলাচলেও বিঘ্ন ঘটে। দক্ষিণ-দিল্লির বসন্তবিহারে নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। সেখানে কয়েকজন নির্মাণকর্মীর আটকে পড়ার আশঙ্কা রয়েছে।


```