Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আগুনরূপের সুন্দরী সাধ্বীকে নিয়ে মহাকুম্ভ তোলপাড়, কে হর্ষা রিচারিয়া?

অপরূপ সুন্দরী সাধ্বীকে দেখার জন্য মেলা চত্বরের লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরেফিরে বেড়াচ্ছে।

আগুনরূপের সুন্দরী সাধ্বীকে নিয়ে মহাকুম্ভ তোলপাড়, কে হর্ষা রিচারিয়া?

মোবাইলে মোবাইলে তাঁর ছবি হাতবদল হচ্ছে প্রতি মিনিটে।

শেষ আপডেট: 14 January 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে মকর সংক্রান্তির সকালেই এক কোটির বেশি পুণ্যস্নান সারলেন। মঙ্গলবার ভোররাত থেকে প্রথমে নাগা সন্ন্যাসীর দল ও পরে সাধারণ সাধুসন্ত ও ভক্তরা মোক্ষলাভের উদ্দেশ্যে ডুব দিলেন গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। এই বিপুল ভিড়ের মাঝে এক 'সুন্দরী সাধ্বী' নজর কেড়েছেন দেশ তথা বিশ্ববাসীর। বলিউডের যে কোনও রূপসী নায়িকাকে ১০ গোল দিতে পারা রূপের আগুন নিয়ে ঘোরা এই সুন্দরীর বিভিন্ন ছবি ইতিমধ্যেই মহাকুম্ভের সেরা রূপসী সাধ্বী হিসেবে ভাইরাল হয়ে গিয়েছে।

হর্ষা রিচারিয়া নামে এই অপরূপ সুন্দরী সাধ্বীকে দেখার জন্য মেলা চত্বরের লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরেফিরে বেড়াচ্ছে। মোবাইলে মোবাইলে তাঁর ছবি হাতবদল হচ্ছে প্রতি মিনিটে। ধর্ম-অধ্যাত্মবাদের ঊর্ধ্বে উঠে এই সাধ্বী দর্শনের জন্য মানুষ আকুল হয়ে উঠেছেন। বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে এই সাধ্বীর গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে। কীভাবে তিনি ইউটিউবার, সাংবাদিক, ফটোগ্রাফারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, ছবির পোজ দিচ্ছেন। এই বয়সে, রূপের এই জ্যোতি নিয়েও কেন তিনি ধর্মের এই পথ বেছে নিয়েছেন, সে প্রশ্নের জবাবও পিছু ছাড়ছে না তাঁকে।

হর্ষা রিচারিয়াকে তাঁর অতীত জীবন নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি উত্তরাখণ্ডের মেয়ে। আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা। তাঁর অপরূপ সৌন্দর্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অতীতকে পিছনে ফেলে চলে এসেছি। এখন আমার সামনে এই একটিমাত্র পথই খোলা রয়েছে। দেহের থেকে আত্মার শান্তির জন্য আমি সাধ্বীর পথ বেছেছি। তাঁর বয়স ৩০ এবং গত ২ বছর ধরে তিনি সাধ্বী হয়েছেন।

হর্ষা আরও বলেন, জীবনে আপনি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন, অভিনয়, অ্যাঙ্করিং, ভ্রমণ সবকিছু আপনার আয়ত্তে এসে যাবে, তখন আপনি উপলব্ধি করবেন এসব কিছুই আপনার মনে শান্তি দিতে পারছে না। আপনার অনেক খ্যাতি থাকবে, স্বীকৃতি মিলবে কিন্তু আত্মার তুষ্টি মিলবে না। তখন ঈশ্বরের মার্গই আপনাকে সমস্ত শান্তি এনে দেবে। আত্মা পরিশুদ্ধ হয়ে উঠবে। এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন অতীতে তিনি অভিনয় এবং অ্যাঙ্কারিং করতেন।

হর্ষা রিচারিয়ার ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে দেখা গিয়েছে, তিনি আগে অভিনয় করতেন, অ্যাঙ্কারিংও করতেন। সাধ্বীর জীবন বেছে নেওয়ার পরেও এখনও তিনি বিয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন। সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, তিনি চলতি মহাকুম্ভের প্রচারে ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিও করেছেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ২,৫০০-র বেশি পোস্ট রয়েছে এবং ফলোয়ারের সংখ্যা ৬৯০কে। এর আগে ব্যাঙ্ককের হুয়া হিন সিটিতে একটি বিয়ের উৎসবের সঞ্চালনা এবং তারপর মায়ানমারের মান্দালয়ে আরও একটি বিবাহবাসরের রিল তৈরি করেছিলেন।

নেট-দুনিয়ায় তাঁর পরিচয় জানা গিয়েছে যে, সাধ্বী বলে নিজেকে তুলে ধরলেও হর্ষা রিচারিয়া আসলে একজন অভিনেত্রী, অ্যাঙ্কর এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার। তাই মহাকুম্ভে তাঁকে সাধ্বী হিসেবে পরিচয় দেওয়ায় নেট নাগরিকরা যারপরনাই ক্ষুব্ধ-বিরক্ত। এক সাংবাদিক হর্ষার একটি সৈকতযাপনের ভিডিও দিয়ে লিখেছেন, এই মহিলাই কি সেই মহিলা! যদি তিনি হন, তাহলে সাবধান! আরও বহু নেট-পথিক তাঁর অসংখ্য ছবি দিয়ে লিখেছেন, এই মহিলা মোটেই সাধ্বী নন। আসলে নিজের প্রচারকে আরও তুঙ্গে তুলতে তিনি এখানেও অভিনয় করছেন।


```