Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৬ জনের, অগ্নিদগ্ধ ৪০

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৬ জনের, অগ্নিদগ্ধ ৪০

শেষ আপডেট: 6 October 2023 10:28

দ্য ওয়াল ব্য়ুরো: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের মহাত্মা গান্ধী রোডের একটি বহুতলে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে।

দমকল সূত্রের খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অন্তত ৪০ জন। তাঁদের অবস্থা্ আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে সওয়া তিনটে নাগাদ মুম্বইয়ের ওই বহুতলের আগুন লাগে। একতলায় থাকা পার্কিং লট এবং বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার জেরে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। আতঙ্কিত বাসিন্দাদের কয়েকজন বহুতলের ছাদে উঠে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। টানা আড়াই ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলের কর্তারা।

ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রের খবর, আহতদের মধ্যে ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


```