Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলির উৎসবের মধ্যেই বোকারোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬৬টি বাজির দোকান

বোকারোর গড়গা ব্রিজে ৬৬টি বাজি দোকানে আচমকা আগুন লেগে যায়। তার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়।

দীপাবলির উৎসবের মধ্যেই বোকারোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬৬টি বাজির দোকান

বোকারোতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

শেষ আপডেট: 31 October 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির উৎসবের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝাড়খণ্ডের বোকারোতে। জানা যাচ্ছে, বোকারোর গড়গা ব্রিজে ৬৬টি বাজি দোকানে আচমকা আগুন লেগে যায়। তার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়।

হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে আগুন নেভানোর কাজ। তবে কীভাবে অগ্নি সংযোগের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

স্থা্নীয় সূত্রের খবর, ওই এলাকায় প্রতিবারই দীপাবলি উপলক্ষ্যে বাজির দোকান বসে। দোকানগুলি সব পাশাপাশি। আচমকা একটি দোকানে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাজি কারখানায় আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে সকলে যখন দৌড়ে পালাচ্ছেন তখন কিছু লোককে অবশিষ্ট বাজি লুটপাট করতে দেখা যায়।

তবে একসঙ্গে এত বাজি দোকান বসানো হলেও কেন অগ্নি নির্বাপণের ব্যবস্থা করা হয়নি, সেই প্রশ্ন উঠছে। এ ব্যাপারে সদুত্তর মেলেনি প্রশাসনেরও। দমকলের কর্তারা জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত হবে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে যথাযথ পদক্ষেপ করা হবে।


```