Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ে বিশেষভাবে সক্ষম, চিন্তায় দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী বেঙ্গালুরুর দম্পতি

সোমবার পরিচারিকা কাজ করতে আসেন সকালে। বার বার দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা খোলেনি বাড়ির কেউ। যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ফোন বেজে কেটে যায়। বাধ্য হয়ে তিনি আশপাশের বাড়ির লোককে বিষয়টি জানান। তাঁরাই খবর দেন পুলিশে। 

মেয়ে বিশেষভাবে সক্ষম, চিন্তায় দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী বেঙ্গালুরুর দম্পতি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 January 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর আরএমভি সেকেন্ড স্টেজ থেকে উদ্ধার হল এক পরিবারের চার জনের দেহ। ছেলে-মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি, এমনই মনে করছে পুলিশ। 

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অনুপ কুমার (৩৮) তাঁর স্ত্রী রাখি (৩৫) ও দুই সন্তান, অনুপ্রিয়া (৫) ও প্রিয়াংশ (২)-কে নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কনসালটেন্ট হিসেবে চাকরি করতেন। 

সোমবার পরিচারিকা কাজ করতে আসেন সকালে। বার বার দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা খোলেনি বাড়ির কেউ। যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ফোন বেজে কেটে যায়। বাধ্য হয়ে তিনি আশপাশের বাড়ির লোককে বিষয়টি জানান। তাঁরাই খবর দেন পুলিশে। 

পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করেন দম্পতি। তারপর নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। 

স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, মেয়ে অনুপ্রিয়া বিশেষভাবে সক্ষম। তাই তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন দম্পতি। স্ট্রেসে ছিলেন বহুদিন ধরে। হয়তো সেকারণেই আত্মহত্যার পথ বেছে নেন তাঁরা। 

তবে, পরিচারিকা জানান, পুদুচেরি যাওয়ার পরিকল্পনা করেছিলেন দম্পতি। সপরিবারেই যাওয়ার কথা ছিল। রবিবার সেই মতো ব্যাগও গুছিয়ে নেন তাঁরা। তাঁদের মধ্যে সেভাবে চিন্তার ছাপ বা অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। তাঁর সঙ্গে আরও দু'জন পরিচারিকা ওই বাড়িতে কাজ করতেন। 

কেউই বুঝতে পারছেন না হঠাৎ কী হল। ঘটনাস্থল থেকে কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। সদাশিবনগর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 


```