Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

ক্লাসের মাঝেই মুসলিম পড়ুয়াকে 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ অধ্যাপকের! নিন্দার ঝড় সমাজমাধ্যমে

নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে আক্রমণের শিকার হয়েছেন এক পড়ুয়া। তাঁকে 'সন্ত্রাসবাদী' বলেন ওই অধ্যাপক। নিন্দার ঝড় সমাজমাধ্যমে।

ক্লাসের মাঝেই মুসলিম পড়ুয়াকে 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ অধ্যাপকের! নিন্দার ঝড় সমাজমাধ্যমে

অভিযুক্ত শিক্ষক মুরলীধর দেশপান্ডে

শেষ আপডেট: 28 March 2026 20:01

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) এক বিশ্ববিদ্যালয়ে নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে আক্রমণের শিকার হয়েছেন এক পড়ুয়া। অভিযোগের আঙুল উঠছে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের দিকে। জানা গিয়েছে, এক মুসলিম পড়ুয়াকে 'সন্ত্রাসবাদী' বলেন ওই অধ্যাপক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও।

ভিডিওতে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুরলীধর দেশপান্ডে এক ছাত্রকে ক্লাসের মধ্যেই তাঁর ধর্ম বিশ্বাস প্রসঙ্গে আক্রমণ করছেন। ওই পড়ুয়াকে তিনি বলেন, "তুমি একজন সন্ত্রাসবাদী। কী খেয়ে আসো? আমি ভেবেছিলাম আজ আমি শান্ত থাকবো। তোমার লজ্জা করে না?" এই ঘটনার ভিডিও করেন ওই ক্লাসেরই আরেক পড়ুয়া। এরপরেই, নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে।

ঘটনার কথা জানাজানি হতেই, নড়েচড়ে বসে কর্নাটকের (Karnataka) শাসকদল কংগ্রেসের ছাত্র সংগঠন (NSUI)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় তারা। জানা গিয়েছে, ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে, তদন্ত শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এই ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ভিডিও দেখে ঘটনার তদন্তও করা হবে।

এই ঘটনায় সমাজমাধ্যমে নিন্দার ঝড় শুরু হয়েছে। ওই অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই।


```