Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লির বিস্ফোরণে খলিস্তানি যোগ খতিয়ে দেখছে পুলিশ, টেলিগ্রামের কাছে তথ্য চেয়ে চিঠি

আশপাশ থেকে প্রচুর পরিমাণে হোয়াইট পাউডার মিলেছে।

দিল্লির বিস্ফোরণে খলিস্তানি যোগ খতিয়ে দেখছে পুলিশ, টেলিগ্রামের কাছে তথ্য চেয়ে চিঠি

ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

শেষ আপডেট: 21 October 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির রোহিনী এলাকায় সিআরপিএফ স্কুলে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে খলিস্তানপন্থী সংগঠন জাস্টিস লিগ ইন্ডিয়া। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের বিস্ফোরণের খবর ভাইরাল হওয়ায় দিল্লি পুলিশ টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি লিখে এদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। রোহিনীর প্রশান্ত বিহার এলাকার ওই স্কুলে বিস্ফোরণে দেওয়ালে একটি বিরাট গর্ত তৈরি হয়েছে, আশপাশ থেকে প্রচুর পরিমাণে হোয়াইট পাউডার মিলেছে। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্তে নেমেছে।

টেলিগ্রাম মেসেজে রবিবার সন্ধ্যায় লেখা হয়, ভারতীয় গুপ্তচরদের মাধ্যমে খলিস্তানপন্থীদের খতম করার চক্রান্তের বদলা হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকায় খলিস্তানপন্থী জঙ্গি পান্নুনকে খুনের চক্রান্ত কষার অভিযোগে এফবিআই ভারতের প্রাক্তন র-এজেন্ট বিকাশ যাদবের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। এই বিকাশ যাদব আগে সিআরপিএফের অফিসার পদে কাজ করতেন বলে আমেরিকার অভিযোগ। সে কারণেই আধা সামরিক বাহিনীর স্কুলকে টার্গেট করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

টেলিগ্রামে বিস্ফোরণের একটি ক্লিপ দিয়ে জাস্টিস লিগ ইন্ডিয়া দায় স্বীকার করে পোস্ট করে। তাতে ওয়াটার মার্কে লেখা ছিল খলিস্তান জিন্দাবাদ। তার সঙ্গে আরও লেখা ছিল, যদি ভারতের ভীতু গোয়েন্দারা এবং তাদের পান্ডা মনে করে যে, তারা গুন্ডা ভাড়া করে আমাদের লোকজনকে খতম করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ওরা জানে না, ওদের কত কাছে রয়েছি আমরা। আর ইচ্ছে করলে যে কোনও সময় ওদের উপর হামলা চালাতে পারি। খলিস্তান জিন্দাবাদ হ্যাশট্যাগ জেএলআই।

দিল্লি পুলিশ জানিয়েছে, টেলিগ্রামের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে আদৌ এই দাবি কতটা সত্যি তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তদন্তকারীদের মতে, দেশীয় পদ্ধতিতে বানানো এই বিস্ফোরক খুবই কম ক্ষতিসাধক ছিল। চক্রান্তকারীরা ক্ষতি করার থেকেও কোনও বার্তা দিতে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কারণ বিস্ফোরক যেখানে রাখা ছিল, সেখানে কোনও প্রাণহানির সম্ভাবনা নেই জেনেই তা রাখা হয়েছে।


```