Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুনে অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শন খোশমেজাজে জেলে, চা-সিগারেট, ফোনের ভিডিও ভাইরাল

সিনেমার গল্পের মতোই জেলখানায় মেলে অবাধ সুযোগসুবিধা।

খুনে অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শন খোশমেজাজে জেলে, চা-সিগারেট, ফোনের ভিডিও ভাইরাল

কন্নড় অভিনেতা দর্শন ও তাঁর বান্ধবী পবিত্রা।

শেষ আপডেট: 26 August 2024 11:15

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার গল্পের মতোই জেলখানায় মেলে অবাধ সুযোগসুবিধা। তা সে যদি কোনও ক্ষমতাবান-প্রভাবশালী, বিশেষত ফিল্ম অভিনেতা হন, তাহলে তো কথাই নেই। খুনের অভিযোগে বিচারাধীন বন্দি কন্নড় অভিনেতা দর্শনকে সেই বিশেষ সুবিধাভোগীদের দলেই দেখা গেল। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে জেলের পাঁচিলের এপারে থাকা দুনিয়া।

অভিনেতার একনিষ্ঠ ভক্ত রেণুকাস্বামীকে নিষ্ঠুরভাবে খতম করার অভিযোগে দর্শন ও তাঁর বান্ধবী পবিত্রা বর্তমানে বেঙ্গালুরু জেল হেফাজতে আছেন। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দর্শন জেলের লনে বসে অন্য তিনজন বন্দির সঙ্গে সিগারেট পান করছেন। ওই ভিডিওতে কন্নড় ভাষার জনপ্রিয় অভিনেতা একটি ভিডিও কল করছেন বলেও দেখা গিয়েছে।

এনডিটিভি এই সংবাদ দিয়ে জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি। ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ টি-শার্ট পরা এক ব্যক্তি হাসতে হাসতে অন্য একজনের সঙ্গে গল্প করছেন। দ্বিতীয় আর একজন মোবাইল হাতে হেঁটে এগিয়ে এসে ক্যামেরা তাঁর মুখ থেকে সরিয়ে আর একজনের হাতে দিলেন। এরপরেই দর্শনের মুখ দেখা যেতেই তিনি উল্লাসে হাত নাড়েন মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে।

ক্যামেরার অন্য প্রান্তের ব্যক্তি দর্শনকে দেখে উল্লাস প্রকাশ করেন। তিনি জানতে চান, দর্শন কিছু খেয়েছেন কিনা। হাসিমুখে দর্শন হ্যাঁ বলে বোঝান। তারপর সামান্য দু-চারটে কথা হয় তাঁদের মধ্যে। শেষে দুজন দুজনকে গুডবাই করে ভিডিও কল বন্ধ করেন।

২৫ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে, প্রভাবশালী অভিনেতা একটি প্রচুর আলো দেওয়া ঘরে বসে রয়েছেন। তাঁর পিছনে ছিল একটি বড়সড় পর্দা। হুকে ঝোলানো ছিলে কিছু জামাকাপড়। উল্লেখ্য, রেণুকাস্বামীকে যন্ত্রণা দিয়ে খুনের অভিযোগে দর্শন, তাঁর বান্ধবী পবিত্রাসহ ১৭ জন বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ৩৩ বছর বয়সি ওই দর্শন-ভক্ত পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন এই অভিযোগে তাঁকে অপহরণ করে এনে পিটিয়ে খুন করা হয়েছিল বলে পুলিশ এফআইআর করে।

রবিবার প্রকাশ্যে আসা ওই ভিডিওতে দর্শনের সঙ্গে জেলের খোলা মাঠে বসা থাকা তিন ব্যক্তির মধ্যে একজন হল গ্যাংস্টার উইলসন গার্ডেন নাগা, অন্যজন তার শাগরেদ। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই জেলের ভিতরে বিশেষ সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি তদন্তের নির্দেশ দিয়েছে।

এই ভিডিও দেখে নিহত রেণুকাস্বামীর বাবা বলেন, দর্শনকে খোলা জায়গায় অন্যদের সঙ্গে চা-সিগারেট খেতে দেখে আমি হতভম্ব। আমার তো মনে হচ্ছে ও জেলে বসে নেই। ওর সঙ্গে অন্য আসামিদের মতোই তো ব্যবহার করা উচিত। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও নিজের বাগানবাড়িতে বসে আয়েশ করছে।


```