Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

India-Pakistan Tension: ডাল লেকে উড়ে এল মিসাইলের মতো দেখতে বস্তু, ধোঁয়ায় ঢাকল আকাশ

শনিবার সকালে ডাল লেকে (Dal Lake) মিসাইলের (Missile) মতো দেখতে কিছু একটা এসে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

India-Pakistan Tension: ডাল লেকে উড়ে এল মিসাইলের মতো দেখতে বস্তু, ধোঁয়ায় ঢাকল আকাশ

শেষ আপডেট: 10 May 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ডাল লেকে (Dal Lake) মিসাইলের (Missile) মতো দেখতে কিছু একটা এসে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারত-পাকিস্তান উত্তেজনার (India-Pakistan War Latest Update) আবহে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। শ্রীনগরে (Srinagar) পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গা এই ডাল লেক।

এদিন সকাল সকাল ব্যাপক শব্দ শোনা যায় ডাল লেকে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। বস্তুটির বিশ্লেষণ করা হচ্ছে বলে খবর। শহরের লাসজান থেকে আরও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এখনও অবধি কোনও প্রাণহানির খবর নেই।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। গত মঙ্গলবার পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। পাকিস্তান তারই পাল্টা হিসাবে নতুন অভিযান ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান এই সংঘাতের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব।

'অপারেশন সিঁদুর'-এর পর প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রও। ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সকালে পাকিস্তানের তিনটি এয়ারবেসে ব‍িস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক সরকার জানিয়েছে, ভারত ব‍্যালিস্টিক মিসাইল ছুড়েছে ওই তিনটি এয়ারবেস লক্ষ্য করে। তার পরেই রেডিও পাকিস্তানে ঘোষণা করা হয়েছে 'অপারেশন বুনিয়ান মারসুস'।


```