Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাথরাসে ডিউটিতে ঘটনাস্থলেই মৃত্যু ৩০ বছরের কনস্টেবলের, লাশের স্তূপ দেখে আঁতকে উঠেছিলেন

মঙ্গলবার বিকেল থেকেই  উত্তরপ্রদেশের হাথরাস জুড়ে শুধুই শোক আর হাহাকার।

হাথরাসে ডিউটিতে ঘটনাস্থলেই মৃত্যু ৩০ বছরের কনস্টেবলের, লাশের স্তূপ দেখে আঁতকে উঠেছিলেন

হাথরাসে ডিউটিতে ঘটনাস্থলেই মৃত্যু ৩০ বছরের কনস্টেবলের

শেষ আপডেট: 3 July 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে শোয়ানো রয়েছে মৃতদেহ। ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক লাশ। নিথর দেহগুলির পাশে বসে রয়েছেন পরিজনরা। আচমকাই প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছেন সকলে। মঙ্গলবার বিকেল থেকেই  উত্তরপ্রদেশের হাথরাস জুড়ে শুধুই শোক আর হাহাকার। আর চোখের সামনে সেই হৃদয়বিদারক দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। মর্মান্তিক পদপিষ্টের ঘটনার ডিউটিতে নিযুক্ত ছিলেন তিনি।

মৃত কনস্টেবলের নাম রবি যাদব। বছর ত্রিশের রবি মঙ্গবার হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানের পদপিষ্টের ঘটনার পর অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। কুইক রেসপন্স টিম (কিউআরটি)-এর সদস্য ছিলেন তিনি। ডিউটির সময়েই হার্ট অ্যাটাক হয় তাঁর। আচমকা মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।

ঘটনার পর থেকে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। প্রায় শতাধিক মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর মধ্যে ছিলেন যাদব। কিন্তু চারিদিকে মৃতদেহ, লাশের পর লাশ, মর্মান্তিক দৃশ্য দেখে আতঁকে ওঠেন ওই তরুণ কনস্টেবল।

যাদবের সহকারী আরেক কনস্টেবল ললিত চৌধুরি বলেন, “উনি এত মানুষের মৃত্যু দেখে আঁতকে উঠেছিলেন। মৃতদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। আমরা যখন মৃতদেহ উদ্ধার করছিলাম, আচমকাই উনি মাটিতে পড়ে যান। আমরা  দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে উনি মারা গিয়েছেন।” ললিতের কথায়, ডাক্তার জানিয়েছেন যে যাদবের সম্ভবত এত সংখ্যক মৃতদেহ দেখে ‘অ্যাকিউট ট্রমা’ হয়ে গিয়েছিল।

মঙ্গলবার হাথরাসে সৎসঙ্গের আয়োজন করেছিলেন নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা। সেই অনুষ্ঠানের শেষেই হুড়োহুড়ি পড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।ইতিমধ্যে আগরার অতিরিক্ত ডিজিপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। হাথরাসে এখনও চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে ডগ স্কোয়াড। ফরেনসিক পরীক্ষাও চলছে। একযোগে কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশ, এনডিআরএফ। 


```