Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গা ভাসানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তরপ্রদেশে গুলিতে মৃত্যু, জখম বহু

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

দুর্গা ভাসানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তরপ্রদেশে গুলিতে মৃত্যু, জখম বহু

উত্তেজিত জনতা দুটি বাইকে আগুন ধরিয়ে দেয়।

শেষ আপডেট: 14 October 2024 11:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বহরাইচে ফের নরখাদকের হানা। তবে এবার জংলি পশুর আক্রমণে নয়, সামাজিক পশুর হামলায়। গত রবিবার রাতে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে প্রাণ হারায় ২২ বছরের এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরাইচের মহারাজগঞ্জ বাজারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলার সময় দুই গোষ্ঠীতে সংঘর্ষ বাধে। দুপক্ষের মারামারিতে জনা ছয়েকের বেশি জখম হন। দুটি বাইকে আগুন ধরিয়ে দেয় মারমুখী জনতা।

বেশ কিছুক্ষণ ধরে দুই গোষ্ঠীর মধ্যে ইট-পাথর ছোড়া ও গুলির লড়াই চলতে থাকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যারা দোষী তারা পার পাবে না বলেও বিজেপি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন।

পুলিশ জানিয়েছে, মনসুর গ্রামের মহারাজগঞ্জ বাজারের উপর দিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে একদল যুবক ভাসানে যাচ্ছিল। মনসুর গ্রামের বাসিন্দা রামগোপাল মিশ্র সংঘর্ষের সময় শোভাযাত্রাকারীদের মধ্যে গুলিতে প্রাণ হারান। পরিবার সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই উত্তেজনা চরম আকার নেয়। ফকরপুর সহ আশপাশের এলাকায় দুর্গা ভাসানের শোভাযাত্রা বয়কট করেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ প্রশাসনকে নির্দেশ দেন পথ আটকে দুর্গা প্রতিমা রাখা যাবে না। ভাসান চলবে। ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে নির্বিঘ্নে ভাসান করার নির্দেশ দেন যোগী। তিনি পুলিশকে বলেন, সমস্ত নদীর ঘাটে এবং জলাশয়ে কর্মীর সংখ্যা বাড়াতে। শোভাযাত্রার সময় এই ঘটনার কারণে দুই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী।


```