Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নর্দমা পরিষ্কার ও সেপটিক ট্যাঙ্ক সাফাই কর্মীদের ৯২ শতাংশ এসসি-এসটি, ওবিসি শ্রেণির, রিপোর্ট

কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের এনএএমএএসটিই বা নমস্তে প্রকল্পের অধীনে এই তথ্য সংগৃহীত হয়েছে।

নর্দমা পরিষ্কার ও সেপটিক ট্যাঙ্ক সাফাই কর্মীদের ৯২ শতাংশ এসসি-এসটি, ওবিসি শ্রেণির, রিপোর্ট

সংসদে এ বিষয়ে দেশে ৩৭৭ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওঠা একটি রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্প গঠন করা হয়।

শেষ আপডেট: 30 September 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: নর্দমা পরিষ্কার সহ সেপটিক ট্যাঙ্ক সাফাই কর্মীদের ৯২ শতাংশ হলেন তফসিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির। সরকারি পরিসংখ্যানেই এই তথ্য সামনে এসেছে। ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০০০ পুরসভা ও মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের থেকে তথ্য নিয়ে দেখা গিয়েছে ৩৮ হাজার কর্মীর উপর সমীক্ষায় ৯১.৯ শতাংশই হলেন তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির।

কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের এনএএমএএসটিই বা নমস্তে প্রকল্পের অধীনে এই তথ্য সংগৃহীত হয়েছে। নর্দমা পরিষ্কার ও সেপটিক ট্যাঙ্ক সাফাইয়ের কাজে কর্মীদের জীবন সংশয় এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে সমীক্ষাটি করা হয়। সংসদে এ বিষয়ে দেশে ৩৭৭ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওঠা একটি রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্প গঠন করা হয়।

সমীক্ষায় অংশ নেওয়া কর্মীদের মধ্যে ৬৮.৯ শতাংশ হলে তফসিলি জাতিভুক্ত। ১৪.৭ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণির এবং ৮.৩ শতাংশ তফসিলি উপজাতি বাকিরা হলেন সাধারণ শ্রেণির। সরকারি এই পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস সোমবার বলেছে, এই তথ্যই বলছে দেশে এস-এসটি এবং ওবিসি শ্রেণির মানুষ কী অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাই জাতিভিত্তিক জনগণনা জরুরি এই কারণে যে, সরকারি প্রকল্পে এই শ্রেণির অন্তর্ভুক্তি সুনিশ্চিত করা। কংগ্রেস বলেছে, যে কোনও মূল্যে তারা জাতিভিত্তিক জনগণনা করিয়ে ছাড়বে এবং এই সম্প্রদায়ের মানুষের জন্য অধিকারের লড়াই চালিয়ে যাবে।


```