Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে এনকাউন্টারে হত আরও ৯ মাওবাদী, উদ্ধার অটোমেটিক মেশিনগান সহ প্রচুর অস্ত্রশস্ত্র

বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে এক জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছিল। 

ছত্তীসগড়ে এনকাউন্টারে হত আরও ৯ মাওবাদী, উদ্ধার অটোমেটিক মেশিনগান সহ প্রচুর অস্ত্রশস্ত্র

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 April 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৬ দিন আগে ছত্তীসগড়ের বিজাপুরের চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে এক মহিলা-সহ ৬ মাওবাদীকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার আরও ৯ জনকে খতম করা হয়েছে। বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে এক জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছিল। 

বিগত বেশকিছু দিন ধরেই এই এলাকায় মাওবাদীরা লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই মতোই মঙ্গলবার অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার ভোরবেলা থেকেই গুলির লড়াই শুরু হয় দুই পক্ষের মধ্যে। কয়েক ঘণ্টার এনকাউন্টারে খতম হয় ৯ মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অটোমেটিক মেশিন গান সহ প্রচুর অস্ত্রশস্ত্র। 

গত ২৭ মার্চ বিজাপুরের চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে সিআরপিএফের ২২৯ বাহিনী সহ ডিস্ট্রিক রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও কোবরা বাহিনীর এলিট ইউনিট অভিযান চালিয়েছিল।  

বস্তার এলাকার বিজাপুর মাওবাদীদের ‘গড়’ হিসাবে পরিচিত। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলেই প্রায় ৪১ জন মাওবাদী নিকেশ হয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বস্তারে ভোট হওয়ার কথা। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই অভিযানকে সাফল্য হিসেবে দেখছেন বাহিনীর কর্তারা।


```