Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হায়দরাবাদের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! জীবন্ত পুড়ে মৃত্যু ৯ জনের

হায়দরাবাদের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! জীবন্ত পুড়ে মৃত্যু ৯ জনের

শেষ আপডেট: 13 November 2023 13:10

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আলোর উৎসবের পরের দিন সাত সকালেই একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আরও বহু মানুষ আহত। 

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লী এলাকায়। সোমবার সকালে ওই এলাকার এই আবাসনের একতলায় প্রাথমিকভাবে আগুন লেগে যায়। জানা গেছে, সেখানে গাড়ি সারানোর কাজ চলছিল। পাশেই রাখা ছিল রাসায়নিক পদার্থ। তাতেই কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের বাকি অংশেও। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন দমকলকর্মীরা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ততক্ষণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আরও ৩ জন মারাত্মকভাবে পুড়ে গেছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত আবাসন থেকে মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ১০ জনকে পাওয়া গেছে সংজ্ঞাহীন অবস্থায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, রাসায়নিক থেকে আগুন লেগে যাওয়ার পর জল ঢালা হচ্ছিল, সেই জলেও নাকি আগুন নিভছিল না। পরে দমকলে খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে পৌঁছয় সেখানে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কীভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। 


```