
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 April 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: আট বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে (8 year old girl assaulted by her neighbour)। অভিযুক্ত, দশম শ্রেণিতে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মধ্যপ্রদেশের ভিন্ড জেলার ঘটনা।
গত ফেব্রুয়ারি মাসে এই মধ্যপ্রেদেশেই (Madhya Pradesh) পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে। নির্যাতিতার মুখে, গোপনাঙ্গে পাওয়া গিয়েছিল একাধিক কামড়ের চিহ্ন। ফের আবার সেই মধ্যপ্রদেশে শিশু নির্যাতনের অভিযোগ সামনে আসায় শোরগোল তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নির্যাতিতা নিজের বাড়িতে একা ছিল। ফাঁকাবাড়ির সুযোগ নিয়ে অভিযুক্ত প্রতিবেশী নাবালক বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায় এবং হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় দশম শ্রেণির ছাত্রকে।
নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সুস্থ আছে এবং নিজের বাবা-মায়ের সঙ্গে আছে বলেই জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্তকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। শীঘ্রই নাবালিকার বয়ান রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই মধ্যপ্রেদেশের শিবপুরী জেলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় পাঁচ বছরের শিশুকন্যার দেহ। মাথায় গুরুতর আঘাত, নির্যাতিতার মুখে, গোপনাঙ্গে পাওয়া গিয়েছিল একাধিক কামড়ের চিহ্ন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গোপনাঙ্গে ২৮ টি সেলাই করা হয়েছিল।
পুলিশ তদন্তে নেমে নির্যাতিতার প্রতিবেশী এক ১৭ বছরের নাবালককে গ্রেফতার (Arrest) করে। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলেই জানিয়েছিল পুলিশ। নির্যাতিতার পরিবারের তরফে অভিযুক্তর (Acussed) মৃত্যু দাবি করা হয়। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল একাধিক রাজনৈতিক দল।