Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

লাগাতার বের করা হচ্ছে কাদাজল, খোঁড়া হচ্ছে গর্ত, সবকিছুর পরেও ৮ শ্রমিকের প্রাণের আশা ক্ষীণ

সুরঙ্গের ভিতর ঢোকার পরও শ্রমিকদের নাম ধরে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও উল্টোদিক থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।

লাগাতার বের করা হচ্ছে কাদাজল, খোঁড়া হচ্ছে গর্ত, সবকিছুর পরেও ৮ শ্রমিকের প্রাণের আশা ক্ষীণ

শেষ আপডেট: 24 February 2025 11:01

দ্য ওয়াল ব্যুরো: সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা উদ্ধারকারী দলের। হাঁটুর ওপর পর্যন্ত কাদা থাকায় বেগ পেতে হচ্ছে অনেকটা। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, এপর্যন্ত ১৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন উদ্ধারকারীরা। অর্থাৎ সুরঙ্গের ভিতর ১৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পেরেছেন তাঁরা। প্রতি মিনিটে ৪৫০০ লিটার জল সুরঙ্গ থেকে বের করা হচ্ছে। যদিও, যে আটজন এখনও আটকে রয়েছেন, তাঁদের বাঁচার কতোটা আশা আছে, সেনিয়ে দ্বন্দ্বে রয়েছেন সকলেই। এই মর্মে মন্তব্যও করেছেন সেখানকার মন্ত্রী। 

সুরঙ্গের ভিতর ঢোকার পরও শ্রমিকদের নাম ধরে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও উল্টোদিক থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সুরঙ্গের ভিতর আঁকাবাঁকা পথ রয়েছে, সেই ধরেই উদ্ধারকারীরা এগিয়ে চলেছেন। উদ্ধাকাজে তদারকি করছে সোমবার তেলঙ্গানার শ্রীসৈলমে পৌঁছন মন্ত্রী জুপল্লী কৃষ্ণা রাও।

পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি জানান, আটকে পড়া শ্রমিকদের বাঁচার আশা ক্ষীণ কারণ জল ও কাদায় ভরে আছে গোটা সুরঙ্গ। 

এই মুহূর্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন উদ্ধারকাজে রয়েছেন। হাত লাগিয়েছেন ভারতীয় সেনার ২৪ জনও। সহযোগিতা করছেন কয়লাখনির শ্রমিকরা। 

প্রথমে কাদা ও জল বের করার চেষ্টা করা হচ্ছে সুরঙ্গ থেকে। অন্যদিকে সুরঙ্গের ওপর থেকে নতুন গর্ত তৈরি করে ভিতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সুরঙ্গের পাশ থেকে আরেকটি গর্ত করে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। প্রথমটি চলছে। পরের দুটি পদ্ধতির আগে তা করা কতোটা সম্ভব, তা দেখে নিচ্ছেন উদ্ধারকারীরা। 

শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম ড্যামের কাছে ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। সেচের কাজে ব্যবহার করার জন্য ৪৪ কিলোমিটারের নির্মীয়মাণ সুড়ঙ্গটির ১৪ কিলোমিটার পয়েন্টের কাছে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে। আটকে পড়েন আটজন। শনি ও রবি রাতভর চেষ্টার পরও কাউকে এখনও বের করে আনা সম্ভব হয়নি।


```