Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে ট্রাকের পেছনে টেম্পোর ধাক্কা, শরীরে লোহার রড গেঁথে মৃত্যু কমপক্ষে ৮ জনের

রোববার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আয়াপ্পা মন্দিরের সামনে রাত সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে।

মহারাষ্ট্রে ট্রাকের পেছনে টেম্পোর ধাক্কা, শরীরে লোহার রড গেঁথে মৃত্যু কমপক্ষে ৮ জনের

দুর্ঘটনার ছবি

শেষ আপডেট: 12 January 2025 23:58

দ্য ওয়াল ব্যুরো: টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকে রাখা লোহার রড গেঁথে মৃত্যু কমপক্ষে ৮ জনের। জখমও হয়েছেন আরও কয়েকজন। 

রোববার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আয়াপ্পা মন্দিরের সামনে রাত সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। মোট ১৬ জন যাত্রী ছিলেন ওই টেম্পোতে। নিফাদ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে কাছেরই একটি এলাকায় ফিরছিলেন তাঁরা।

পুলিশের প্রাথমিক অনুমান টেম্পোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ওই ট্রাকে ধাক্কা মারে। ট্রাকে মজুত থাকা লোহার রড টেম্পোর যাত্রীদের শরীরে গেঁথে যায়। সাংঘাতিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই টেম্পোতে থাকা অন্তত ৮ জনের মৃত্যু হয়। যাঁরা আহত হয়েছেন তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

স্থানীয়রা খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকলকর্মীরা। তাঁদের সঙ্গে উদ্ধারে হাত লাগান এলাকার বাসিন্দা ও পথচারীরা। আহতদের দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে একাধিক জনকে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।


```