Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কর্মরত ৭৫ শতাংশ মাকে বেতন, পদোন্নতি ছাঁটাই  ও অপছন্দের কাজ করতে হয়, সমীক্ষায় প্রকাশ 

মাতৃত্বকালীন ছুটির শেষে কাজে যোগ দেওয়ার পর এক থেকে দুবছর ক্যারিয়ার বিপর্যয়ের মুখোমুখি হতে হয়

কর্মরত ৭৫ শতাংশ মাকে বেতন, পদোন্নতি ছাঁটাই  ও অপছন্দের কাজ করতে হয়, সমীক্ষায় প্রকাশ 

ভারতে কর্পোরেট সেক্টরে কর্মরত মায়েদের নানান চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়

শেষ আপডেট: 10 August 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কর্পোরেট সেক্টরে কর্মরত মায়েদের নানান চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়। যার মধ্যে উল্লেখযোগ্য সঙ্কট হল, চাকরিক্ষেত্রে ব্যাপকভাবে মাতৃত্বকালীন ক্ষতির সম্মুখীন হতে হয় ভারতীয় মহিলাদের। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৭৫ শতাংশ কর্মরত মহিলাকে মাতৃত্বকালীন ছুটির শেষে কাজে যোগ দেওয়ার পর এক থেকে দুবছর ক্যারিয়ার বিপর্যয়ের মুখোমুখি হতে হয়।  এওএন নামে একটি আন্তর্জাতিক পেশাদারি সংস্থা, যারা কর্মক্ষেত্রে ঝুঁকি, অবসর এবং স্বাস্থ্য সমাধান নিয়ে পরিষেবাদান করে থাকে, তাদের একটি সমীক্ষায় এই তথ্য ধরা পড়েছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, এই মহিলাদের অন্তত ৪০ শতাংশ, যাঁরা মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন, তাঁদের বেতন কাটা গিয়েছে অথবা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকী অনেককেই তাঁদের পদমর্যাদা ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এমন কাজ দেওয়া হয়েছে, যা তাঁদের পছন্দ নয়।  সমীক্ষা রিপোর্ট বলেছে, কর্মক্ষেত্রে মহিলাদের নিরন্তর পক্ষপাত ও বৈষম্যের শিকার হতে হয়। সংস্থাটি ভয়েস অফ উওমেন স্টাডি ২০২৪ শীর্ষক সমীক্ষায় এই তথ্য দিয়েছে।

দেশের প্রায় ৫৬০টি কোম্পানির ২৪ হাজার মহিলাকে নিয়ে সমীক্ষাটি করা হয়েছে। রিপোর্টে রয়েছে, সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেক মহিলা কর্মক্ষেত্রে পক্ষপাত ও বৈষম্যের শিকার হওয়ার কথা স্বীকার করেন।  বেতন ও ইনসেনটিভের ক্ষেত্রেও এই আচরণের শিকার হন ৩৭ শতাংশ মহিলা। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার কথা মেনে নিয়েছেন ৬ শতাংশ। যার মধ্যে অর্ধেকেরও কম ক্ষেত্রে সরকারিভাবে অভিযোগের স্তরে আসে।

কর্মজীবনে পদোন্নতির ক্ষেত্রে লিঙ্গ-বৈষম্য বা পক্ষপাতদুষ্টতা থাকে। অভিজ্ঞতার নিরিখে মহিলারা এগিয়ে থাকলেও তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ঘটে থাকে।  রিপোর্টে কোম্পানিগুলির ও শীর্ষ নেতাদের কাছে আর্জি রাখা হয়েছে যেন নীতিগত ও প্রয়োগগত দিক থেকে এ বিষয়গুলিতে পদক্ষেপ করতে। বিশেষত সমহারে বেতন, পদোন্নতি এবং মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে। 


```