Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশ রক্ষার 'ভারত জোড়ো'য় খরচ ৭১ কোটি, জানাল অর্থ সংকটে জেরবার কংগ্রেস

এই পরিস্থিতিতে দলের আয় বাড়াতে ক্রাউড ফান্ডিংয়ের পথে হেঁটেও তেমন সুবিধা করতে পারেনি দেশের শতাব্দী প্রাচীন দলটি। গত সপ্তাহে ফের ক্রাউড ফান্ডিংয়ের আশ্রয় নিয়েছে দলটি। 

দেশ রক্ষার 'ভারত জোড়ো'য় খরচ ৭১ কোটি, জানাল অর্থ সংকটে জেরবার কংগ্রেস

শেষ আপডেট: 1 February 2024 11:42

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের খরচ হয়েছে ৭১ কোটি টাকা। অন্যদিকে, গত বছর ইলেক্টোরাল বন্ড থেকে অনেক আঞ্চলিক দলের তুলনায় কংগ্রেসের আয় কম হয়েছে। অন্যদিকে, বিভিন্ন কর্পোরেট কোম্পানির ট্রাস্ট থেকে দলীয় তহবিলে যে অর্থ আসত তা শূন্যে নেমে এসেছে। ফলে কাঙ্খিত আয় হয়নি।

এই পরিস্থিতিতে দলের আয় বাড়াতে ক্রাউড ফান্ডিংয়ের পথে হেঁটেও তেমন সুবিধা করতে পারেনি দেশের শতাব্দী প্রাচীন দলটি। গত সপ্তাহে ফের ক্রাউড ফান্ডিংয়ের আশ্রয় নিয়েছে দলটি। 

রাহুলের ভারত জোড়ো যাত্রায় দলের খরচের কথা কংগ্রেস বুধবার নির্বাচন কমিশনকে জানিয়েছে। সাধারণত, দলের রাজনৈতিক কর্মকাণ্ডে খরচের পুরো হিসাব একত্রে পেশ করা হয়। এবার দল আলাদা করে ভারত জোড়ো যাত্রায় খরচের হিসাব উল্লেখ করেছে। সেই দফায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রায় রাহুল প্রায় চার হাজার কিলোমিটার অতিক্রম করেছিলেন। দেশ রক্ষা, দেশকে ঘৃণা বিদ্বেষ থেকে মুক্ত করতে কংগ্রেস এই বিপুল অর্থ ব্যয় করছে, দেশবাসীর সামনে তা তুলে ধরতেই এইভাবে হিসাব পেশ করেছে দল, মনে করছে ওয়াকিবহাল মহল। 

কংগ্রেস জানিয়েছে, তারা ইলেক্টোরাল বন্ড থেকে মাত্র ১৭১ কোটি টাকা আয় করেছে, যা অনেক আঞ্চলিক দলের তুলনায় কম। এছাড়া দলের নেতা কর্মীদের চাঁদা, অনুদান বাবদ রোজগারও কমেছে বলে জানিয়েছে দলটি। ফলে লোকসভা নির্বাচনের মতো মহারণ শুরুর মুখে কংগ্রেস অর্থ সংকটে জেরবার। বিজেপি এখনও তাদের অডিট রিপোর্ট প্রকাশ করেনি। তবে বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, ইলেক্টোরাল বন্ড থেকে আসা মোট অর্থের অর্ধেকই পেয়েছে কেন্দ্রের শাসক দল। 

দ্বিতীয় দফায় রাহুল ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেড়িয়েছেন। এই দফায় মণিপুর থেকে মুম্বই পর্যন্ত যাত্রায় ছয় হাজার কিলোমিটার অতিক্রম করার কথা রাহুলের। এই দফায় অনেকটা পথ তিনি গাড়িতে সফর করবেন। এবার খরচ বেড়ে একশো কোটি হতে পারে। 

কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, গত বছর কংগ্রেসের মোট খরচের ১৩ শতাংশ ব্যয় হয়েছে ভারত জোড়ো যাত্রায়। 

নির্বাচন কমিশনকে দেওয়া কংগ্রেসের অডিট রিপোর্ট অনুযায়ী গত বছর দলের মোট খরচ হয়েছে ৪৬৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬৭ কোটি বেশি।


```