Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলে বাড়ি ফিরছিল বন্ধুদের সঙ্গে, ৭ বছরের মেয়েকে ছিঁড়ে খেল কুকুরের দল, মৃত্যু হাসপাতালে

বাচ্চাটির নাম ইকরানা। পুলিশ জানিয়েছে, পাঁচজন প্রতিবেশী বাচ্চার সঙ্গে সে খেলতে গিয়েছিল মাঠে।

খেলে বাড়ি ফিরছিল বন্ধুদের সঙ্গে, ৭ বছরের মেয়েকে ছিঁড়ে খেল কুকুরের দল, মৃত্যু হাসপাতালে

শেষ আপডেট: 2 January 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: দাদু ও কয়েকজন বাচ্চার সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল সাত বছরের শিশু। বাড়ির ফেরার পথে ছিঁড়ে খেল কুকুর। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। ঘটনা রাজস্থানের আলওয়ালের। 

বাচ্চাটির নাম ইকরানা। পুলিশ জানিয়েছে, পাঁচজন প্রতিবেশী বাচ্চার সঙ্গে সে খেলতে গিয়েছিল মাঠে। সঙ্গে তার দাদু ছিলেন। তাদের মাঠে রেখে কাছেরই একটি বাজারে যান তিনি। বলে যান, সন্ধে হলে যেন তারা ফিরে যায়। 

খেলা শেষ হলে দাদুর কথা মতো সকলেই বাড়ি ফিরছিল। রাস্তায় ৬-৭টি কুকুরের একটি দল ইকরানার ওপর ঝাঁপিয়ে পড়ে ও কামড়াতে শুরু করে। ইকরানার চিৎকার শুনে আশাপাশের খেতে কাজ করা লোকজন এগিয়ে যায়। ইকরানাকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে কুকুরের দল তার শরীরের একাধিক জায়গায় কামড় বসিয়েছে। 

রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ইকরানার। 

স্থানীয়দের ও ইকরানার পরিবারের অভিযোগ, ওই কুকুরের দলটি খুব হিংস্র। এর আগেও একাধিকবার আশাপাশের অন্যান্য জন্তু ও মানুষজনকে আক্রমণ করেছে। এবিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এখনও পর্যন্ত কোনও একটি কুকুরকেও ধরেনি তারা। 

স্বভাবতই শিশুটির মৃত্যুর পর কুকুরগুলির ওপর রেগে আছে স্থানীয়রা। দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।


```