Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই 'পুলিশের চর'কে খুনের পর শুরু হয় গুলির লড়াই, তেলেঙ্গানার মুলুগুতে খতম সাত মাওবাদী

মুলুগুর চলপক জঙ্গলে গত সপ্তাহে দুই জনজাতি ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছিল।

দুই 'পুলিশের চর'কে খুনের পর শুরু হয় গুলির লড়াই, তেলেঙ্গানার মুলুগুতে খতম সাত মাওবাদী

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 1 December 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুলুগুতে খতম সাত মাওবাদী। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াই চলছিল কয়েকদিন ধরে। সাতজনকে ঘিরে ফেলেছিলেন তাঁরা। 

মুলুগুর চলপক জঙ্গলে গত সপ্তাহে দুই জনজাতি ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছিল। পুলিশের কাছে খবর ছিল, ওই দুই ব্যক্তিকে খুন করেছে মাওবাদীরা। তাঁরা পুলিশের ইনফরমার হয়ে কাজ করত বলেও জানা যায়। 

এরপরই মাওবাদীদের জব্দ করতে মাঠে নামে নিরাপত্তারক্ষীরা। চলপকে শুরু হয় গুলির লড়াই। রবিবার সকালে সাত জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

মৃতদের নাম ভদ্রু (৩৫), ইগোলাপু মাল্লাইয়া (৪৩), মুসাকি ডেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয়সিং (২৫), কিশোর (২২), কামেষ (২৩)। ভদ্রু ইয়েলান্দু-নরসমপেটের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন বলে জানা গিয়েছে। 

মাওবাদীদের কাছ থেকে একে ৪৭, জিথ্রি ও আইএনএসএএস রাইফেল পাওয়া গিয়েছে। 


```