Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি, সমীক্ষায় উঠে এল রাজধানীর চাঞ্চল্যকর তথ্য

ক্রমবর্ধমান দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে।

বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি, সমীক্ষায় উঠে এল রাজধানীর চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 November 2024 07:52

দ্য ওয়াল ব্যুরো: শব্দ বাজির তাণ্ডবে দীপাবলির পরের দিন বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি! রাজধানীর দূষণ নিয়ে সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

জানা যাচ্ছে, প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন এই বিষাক্ত দূষণের শিকার। ক্রমবর্ধমান দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। সমীক্ষকদের দাবি, দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তা সরাসরি জনগণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, দীপাবলীর পরের দিন রাজধানীর স্থানীয় সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দাবি করা হয়েছে, বৃহস্পতিবার দীপাবলির রাতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)ও দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৯৯৯-এ পৌঁছেছে, যা দিল্লি এবং এনসিআরের বেশ কয়েকটি অংশে সর্বোচ্চ রেকর্ডযোগ্য স্তর। 

দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদের বাসিন্দাদের কাছ থেকে ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন সমীক্ষকরা। তার ভিত্তিতে তৈরি রিপোর্টে দাবি করা হয়েছে, শতকরা ৬৯ শতাংশ পরিবারে এক বা একাধিক সদস্যের গলা ব্যথা বা কাশি রয়েছে। ক্রমবর্ধমান দূষণের কারণে শতকরা ৪৬ শতাংশের চোখে জ্বালাপোড়া ভাব বা নাক দিয়ে জল পড়ছে। শতকরা ৩১ শতাংশের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বা হাঁপানি সংক্রান্ত সমস্যা। দূষণের কারণে কাজে মনযোগ দিতে অসুবিধা হচ্ছে ২৩ শতাংশের, ৩১ শতাংশের মধ্যে মাথাব্যথার উপসর্গ রয়েছে। ঘুমাতে অসুবিধা হচ্ছে ১৫ শতাংশের। অন্যদিকে ৩১ শতাংশের দাবি দূষণের কারণে তাদের পরিবারে কারও কোনও সমস্যা নেই।

জানা যাচ্ছে, ১৯ অক্টোবর থেকে টানা দু'সপ্তাহ  ধরে দিল্লি ও সংলগ্ন এলাকায় এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে  গলা ব্যথা এবং কাশিতে আক্রান্ত মানুষের শতাংশের হার রাতারাতি ৩৬ থেকে ৬৯ শতাংশে পরিণত হয়েছে।  তবে ২৩ শতাংশ উত্তরদাতার দাবি, দূষণ নিয়ে তাঁরা ভাবিত নন, এর প্রতিরোধে এয়ার পিউরিফায়ার ব্যবহার করার কথা জানিয়েছেন তাঁরা।


```