Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় যুবককে আমেরিকায় গুলি করে খুন! মাস্টার্স ডিগ্রি শেষ করে চাকরির খোঁজ করছিলেন

লেখাপড়া সবে শেষ করে চাকরির খোঁজ করছিলেন তিনি।

ভারতীয় যুবককে আমেরিকায় গুলি করে খুন! মাস্টার্স ডিগ্রি শেষ করে চাকরির খোঁজ করছিলেন

রবি তেজা

শেষ আপডেট: 20 January 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: ২৬ বছর বয়সি এক ভারতীয় যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সকালে আমেরিকার ওয়াশিংটনের এক গ্যাস স্টেশনে হানা দিয়েছিল দুষ্কৃতী দল। সেখানেই হায়দরাবাদের বাসিন্দা রবি তেজা নামে ওই যুবককে খুনের অভিযোগ ওঠে। 

হায়দরাবাদের আরকে পুরম কলোনির বাসিন্দা রবি ২০২২ সালের মাস্টার্স ডিগ্রির জন্য আমেরিকায় গেছিলেন ভারতীয় যুবক। জানা যাচ্ছে লেখাপড়া সবে শেষ করে চাকরির খোঁজ করছিলেন তিনি। তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।

এমন ঘটনা নতুন নয়, এর আগেও ৬৬ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আমেরিকার ফিলাডেলফিয়ার ঘটনা। জানা গেছিল, ডাকাতির উদ্দেশে তিন দুষ্কৃতী বন্দুক নিয়ে হানা দিয়েছিল গ্যাস স্টেশনে। সেখানেই প্যাট্রো শিবরাম নাম গ্যাস স্টেশনের এক কর্মীকে লক্ষ্য করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।

তবে রবিকে কেন খুন করা হল তা জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে থাকায় চেনা সম্ভব হয়নি। গ্যাস স্টেশনের অনান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হায়দরাবাদের বাসিন্দা যুবকের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে। 

আমেরিকার বিভিন্ন পেট্রোল ও গ্যাস স্টেশনে প্রচুর ভারতীয় কাজ করেন। লেখাপড়া শেষের পর ওই যুবক সেখানে কাজ করতেন কী না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।


```