Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারাসিটামল সহ ৫০টি ওষুধ নিম্নমানের! জারি করা হল সতর্কতা

প্যারাসিটামল সহ অন্তত ৫০টি ওষুধের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্যারাসিটামল সহ ৫০টি ওষুধ নিম্নমানের! জারি করা হল সতর্কতা

একাধিক ওষুধের নাম নিয়ে সংশয় - প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 June 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: কিছু হল কী হল না, প্যারাসিটামল খাচ্ছেন? কোনও সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে? তাহলে সাবধান। এখনই তা বন্ধ করুন। কারণ প্যারাসিটামল সহ অন্তত ৫০টি ওষুধের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বলছে, এর বেশিরভাগই নিম্নমানের ওষুধ। তাই তারা সতর্কতা জারি করেছে। 

প্যারাসিটামল এবং বেশ কিছু অ্যান্টিবায়োটিক সহ প্রায় ৫০টি ওষুধের নমুনা সম্প্রতি পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তারা সেই পরীক্ষায় 'ফেল' করেছে। দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তাই জানিয়েছে, এই ওষুধগুলির মান একেবারেই ভাল নয়। সূত্রের খবর, যে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এই ওষুধ তৈরি করেছে তাঁদের নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে, যে ওষুধগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারে ছড়িয়ে থাকলে তা দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ঠিক কোন কোন ওষুধ নিয়ে সতর্কতা জারি হয়েছে? সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোনাজেপাম ট্যাবলেট, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্যে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেটের মান খারাপ। এগুলি ব্যবহার করার আগে সতর্ক থাকতে বলা হয়েছে। 

এই ওষুধের বেশিরভাগই হিমাচল প্রদেশে তৈরি হয়েছে। এছাড়া জয়পুর, হায়দরাবাদ, ভাদোদরা থেকেও বেশি কিছু নিম্নমানের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওষুধ পরীক্ষায় 'ফেল' করার রেকর্ড হিমাচল প্রদেশ আগেও করেছে। গত বছরই সে রাজ্যে তৈরি ১২০টি ওষুধ নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছিল।


```