Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মেট্রোয় ৫০ শতাংশ ছাড়, মহিলাদের মাসে ২১০০, ইস্তাহার প্রকাশ করে আপ বলল, 'পাক্কি বাত'

দিল্লির বাসিন্দাদের মেট্রোর ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার  প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি।

মেট্রোয় ৫০ শতাংশ ছাড়, মহিলাদের মাসে ২১০০, ইস্তাহার প্রকাশ করে আপ বলল, 'পাক্কি বাত'

শেষ আপডেট: 27 January 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাসিন্দাদের মেট্রোর ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার  প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি। মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা নগদ দেওয়ার কথাও জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতারা একযোগে বলেন, আপের প্রতিশ্রুতি মানে 'পাক্কি বাত'।

সোমবার দিল্লিতে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি। ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আপ মোট ১৫ টি স্কিম ঘোষণা করে ঢালাও সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। কেজরিওয়াল বলেন, এই ১৫টি হল আমাদের গ্যারান্টি স্কিম। এবার দিল্লিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তারা সুযোগগুলি নিতে চান কিনা।

ভোট পেতে আর্থিক সুবিধা দেওয়া রাজনৈতিক দলগুলির প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তবে মেট্রোর ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার মতো বিপুল আর্থিক বোঝা কাঁধে নেওয়ার এমন নজির নেই। দিল্লি বিধানসভার আগের ভোটে আপ মহিলাদের বিনা খরচে যাতায়াতের সুবিধা দিয়েছিল। এবার ছাত্রছাত্রীদের জন্যও বাস যাত্রা ফ্রি করার প্রতিশ্রুতি দিয়েছে আপ। অনেকেই তাই প্রশ্ন তুলেছেন, এত সুবিধা বিলোলে রাস্তাঘাট, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র তৈরির টাকা আসবে কোথা থেকে। 

আর্থিক সংকটের মুখে গত বছর জলের চার্জ বাড়িয়েছিল আপ সরকার। ইস্তাহারে বলা হয়েছে, জলের বর্ধিত চার্জ প্রত্যাহার করে নেওয়া হবে। এতদিন যে বাড়তি অর্থ নেওয়া হয়েছে তা আগামী জলের বিলের সঙ্গে এডজাস্ট করা হবে।

দিল্লির মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের গ্রন্থীদের মাসে ১৮ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন কেজরিওয়াল।৷ সেই ঘোষণা নিয়ে এখনও বিবাদ চলছে।


```