Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৫০টি পরিযায়ী পাখিকে বিষ খাইয়ে মারল কে? আটটির চিকিৎসা চলছে অসমের হাসপাতালে!

বিষক্রিয়ার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধৃতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।

৫০টি পরিযায়ী পাখিকে বিষ খাইয়ে মারল কে? আটটির চিকিৎসা চলছে অসমের হাসপাতালে!

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 January 2026 12:40

দ্য ওয়াল ব্যুরো: অসমের (Assam) মাজুলি জেলায় অন্তত ৫০টি পরিযায়ী পাখির (Migratory Birds Death) রহস্যজনক মৃত্যু। সোমবার জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষত কামারগাঁও এলাকা ও সংলগ্ন কৃষিজমিতে পাখিগুলির দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে বিষক্রিয়ার (Poisoning Suspected) আশঙ্কা করছেন বন ও প্রশাসনের আধিকারিকেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণপাট কুমার গাঁও, সুমইমারি, কোমারগাঁও এবং রাওনাগাঁও এলাকায় কৃষিজমি থেকে পাখিগুলির মৃতদেহ উদ্ধার হয়েছে। অনুমান, খাদ্যের সন্ধানে মাঠে নামা পরিযায়ী পাখিদের লক্ষ্য করে কেউ ইচ্ছাকৃত ভাবে কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করেছিল। সেই বিষক্রিয়ার (Poisoning) ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সন্দেহ (Viral News)।

ঘটনার পর আটটি পাখিকে জীবিত (eight birds still alive) অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাদের বর্তমানে রতনপুর ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

বিষক্রিয়ার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধৃতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।

বন দফতরের (Forest Department News) এক আধিকারিক জানান, শীত পড়লেই প্রতি বছর পরিযায়ী পাখিরা খাদ্যের সন্ধানে মাজুলিতে আসে। কয়েক মাস এখানে থাকার পর তারা নিজেদের গন্তব্যে ফিরে যায়। এ বার নভেম্বরের আগেই পাখিগুলি এলাকায় আসতে শুরু করেছিল এবং জেলার নানা জায়গায় তাদের দেখা যাচ্ছিল। সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2026) কর্মসূচিতে ব্যস্ত থাকার সময় গ্রামবাসীদের কাছ থেকে খবর আসে যে পাখিগুলিকে বিষ দেওয়া হয়েছে। খবর পেয়েই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবিত পাখিদের উদ্ধার (Birds Death) করে চিকিৎসার ব্যবস্থা করেন।

তদন্তে নেমে বিষ ব্যবহারের প্রমাণও মিলেছে বলে দাবি বন দফতরের (Forest Department)। সেই সূত্র ধরেই ১৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অসম (Assam News) জুড়ে পরিবেশপ্রেমীদের (Nature Lover) মধ্যে চরম ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমিতে বিষ ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করারও দাবি উঠেছে।

পরিবেশবিদদের মতে, মাজুলির মতো পরিবেশ সংবেদনশীল অঞ্চলে এই ধরনের ঘটনা শুধু বন্যপ্রাণের ক্ষতিই নয়, গোটা বাস্তুতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলতে পারে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে এখন গোটা এলাকা।


```