Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে ৫ লস্কর জঙ্গিকে শেষ করল সেনা-পুলিশের যৌথ বাহিনী, অভিযান চলছে এখনও

কূপওয়ারা জেলার মাচিলে নিয়ন্ত্রণ রেখা বরাবর যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী। সেই অভিযানেই পাঁচজন লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে। 

কাশ্মীরে ৫ লস্কর জঙ্গিকে শেষ করল সেনা-পুলিশের যৌথ বাহিনী, অভিযান চলছে এখনও

শেষ আপডেট: 26 October 2023 19:17

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিলে নিয়ন্ত্রণ রেখা বরাবর যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী। সেই অভিযানেই বৃহস্পতিবার পাঁচজন লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 
 
জম্মু ও কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বিজয় কুমার একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই অভিযান বিকেলের পরেও চলছে। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুজন জঙ্গির মৃত্যু হয়েছিল। পরে আরও ৩ জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।
 
এতদিন ভারতীয় সেনা একা এই ধরনের অনুপ্রবেশ বিরোধী অভিযান চালালেও ক্রমশ সেই অভিযানে সামিল করা হচ্ছে পুলিশকেও। বুধবার শ্রীনগরে সেনার ১৫ কোরের হেডকোয়ার্টারে একটি বৈঠক ডাকা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এবং নিরাপত্তা এজেন্সির লোকজন।
সেখানেই কাশ্মীরে বিদেশি জঙ্গিদের কার্যকলাপ নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। জানা গেছে, স্থানীয় স্তরে পুলিশ ও সেনায় নিয়োগ কমে যাওয়ার পর থেকেই বিদেশি সন্ত্রাসবাদীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কেন্দ্রশাসিত এই অঞ্চলটিতে। তারপরেই সেই জঙ্গি দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
চলতি বছরে জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত ৪৬ জন সন্ত্রাসবাদীকে শেষ করেছে সেনা ও পুলিশ। এদের মধ্যে ৩৭ জন পাকিস্তানি জঙ্গি সংগঠনের সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে এই উপত্যকায় ১৩০ জন জঙ্গি সক্রিয় রয়েছে যাদের মধ্যে অর্ধেকই বিদেশি। তাদের নিকেশ করতে এবার সক্রিয় প্রশাসনও।

```