Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গুজরাতে বহুতল ভেঙে পড়ে মৃত ১, অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা

ইতিমধ্যে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

গুজরাতে বহুতল ভেঙে পড়ে মৃত ১, অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা

ভেঙে পড়েছে বহুতল

শেষ আপডেট: 6 July 2024 21:39

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের সুরাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেঙে পড়ল বহুতল, মৃত্যু হয়েছে একজনের। এছাড়া একাধিক মানুষের চাপা পড়ে মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ১০-১৫ জন চাপা পড়ে আছেন ধসের নীচে। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে উদ্ধারকাজ। 

সুরাটের শচীন জিআইডিসি এলাকায় এই ঘটনা ঘটেছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তা কয়েক বছর আগে তৈরি বলে স্থানীয়রা জানিয়েছেন। ১০-১৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হলেও আদতে কতজন চাপা পড়ে রয়েছে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউই। পুলিশ, দমকল বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে এক মহিলাকে উদ্ধার করেছে। 

এখন প্রশ্ন হল, বাড়িটি কীভাবে আচমকা ভেঙে পড়ল। অনেকেই মনে করছেন, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণে এই বিপত্তি। এর অর্থ, বৃষ্টির জল জমে হয়তো বাড়ির ভিত নড়ে গেছিল। যদিও মূলত ঠিক কোন কারণে এই বিপর্যয় তা এখনও পরিষ্কার হয়নি। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। ওই বহুতলে বহু পরিবার ভাড়া থাকত। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বহুতলের অবস্থা খুব একটা ভাল ছিল না এবং এখানে বেশি লোকও থাকত না। বাড়িটি ভেঙে পড়ার সময় তাতে পাঁচটি পরিবার ছিল বলে খবর। বেশিরভাগ ফ্ল্যাটই খালি ছিল।  এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সকলকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। 


```