Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু ও কাশ্মীরে নিহত ৫ জওয়ান! নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে সেনার গাড়ি

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনোই এলাকায়।

জম্মু ও কাশ্মীরে নিহত ৫ জওয়ান! নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে সেনার গাড়ি

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 December 2024 20:17


দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে সমতল থেকে ৩৫০ ফুট গভীর খাদে পড়ল সেনা বাহিনীর গাড়ি। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, ঘটনায় ৫ জন জওয়ান নিহত হয়েছেন। আরও ৫ জন জওয়ান গুরুতর জখম।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনোই এলাকায়। ইতিমধ্যে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন ১০-১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নীলম সদর দফতর থেকে বালনোইয়ের ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল ১১ এমএলআই-এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছেই একটি বাঁক ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

চোখের নিমেষে রাস্তা থেকে প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় সামরিক গাড়িটি। পোস্টের কাছেই দুর্ঘটনাটি ঘটায় প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য় শুরু করেন অন্য জওয়ানরা। খাদে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে কুইক রেসপন্স টিম।

সূত্রের খবর, জখম জওয়ানদের মধ্যে পরে হাসপাতালে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 


```