Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: পাকিস্তানের যে ৫ খতরনক জঙ্গি নেতাকে অপারেশন সিঁদুরে মারল ভারত

Operation Sindoor: নয়াদিল্লি দাবি করেছে, ‘অপারেশন সিঁদুর’-এ শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এবং ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

Operation Sindoor: পাকিস্তানের যে ৫ খতরনক জঙ্গি নেতাকে অপারেশন সিঁদুরে মারল ভারত

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 10 May 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: ৭ মে, বুধবার ভোররাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) তথা সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জায়গায় নির্ভুল বিমান হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। নয়াদিল্লি দাবি করেছে, এই অপারেশনে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এবং ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, এই অভিযানে ভারতের হাতে নিহত জঙ্গিদের মধ্যে পাঁচজন ছিল কুখ্যাত ও অত্যন্ত প্রভাবশালী (Most wanted terrorist)। তারা হল:

১. মুদাসসির খাদিয়ান খাস ওরফে আবু জুন্দাল (Mudassar Khadian Khas alias Mudassar alias Abu Jundal)

যোগসূত্র: লস্কর-ই- তোইবা

মুরিদকের জঙ্গি শিবির ‘মারকাজ তাইবা’র দায়িত্বে ছিল জুন্দাল।
মুদাসসিরের মৃত্যুর পর পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।
পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের পক্ষ থেকে তাকে পুষ্পার্ঘ্যও দেওয়া হয়। 
তার শেষযাত্রায় ছিল ‘জামাত-উদ-দাওয়া’র (JuD) শীর্ষ নেতা ও আন্তর্জাতিকভাবে ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ আবদুল রউফ।
শেষযাত্রায়  উপস্থিত ছিলেন পাক সেনাবাহিনীর একজন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি।

২. হাফিজ মুহাম্মদ জামিল (Hafiz Muhammed Jameel)

যোগসূত্র: জইশ-ই-মহম্মদ

জইশ প্রধান মৌলানা মাসুদ আজহারের জ্যেষ্ঠ ভগ্নিপতি।
বাহাওয়ালপুরে অবস্থিত ‘মারকাজ সুবহান আল্লাহ’র প্রধান।
যুব সমাজকে চরমপন্থী মতাদর্শে প্রভাবিত করা ও জইশের জন্য তহবিল সংগ্রহে সক্রিয় ভূমিকা পালন করত মুহম্মদ জামিল।

৩. মহম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি / মোহাম্মদ সলিম / ঘোসি সাহেব (Mohammad Yusuf Azhar alias Ustad Ji alias Mohd Salim alias Ghosi Sahab)

যোগসূত্র: জইশ-ই-মহম্মদ

মৌলানা মাসুদ আজহারের ভগ্নিপতি।
জইশের অস্ত্র প্রশিক্ষণ শিবিরগুলির পরিচালনায় যুক্ত ছিল।
জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে সরাসরি জড়িত।
আইস-৮১৪ বিমান ছিনতাই মামলার অন্যতম অভিযুক্ত ও পলাতক অপরাধী।

৪. খালিদ ওরফে আবু আকাশা (Khalid alias Abu Akasha)

যোগসূত্র: লস্কর-ই-তোইবা

জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত।
আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে সক্রিয় ভূমিকা পালন করত।
ফয়সালাবাদে তাকে কবর দেওয়া হয়, যেখানে সিনিয়র পাক সেনা কর্মকর্তা ও ফয়সালাবাদের ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন।

৫. মহম্মদ হাসান খান (Mohammad Hassan Khan)

যোগসূত্র: জইশ-ই-মহম্মদ

বাবা মুফতি আসগর খান কাশ্মীরি, যিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদের অপারেশনাল কমান্ডার।
জম্মু-কাশ্মীরে একাধিক হামলার পরিকল্পনা ও সমন্বয়ের প্রধান ভূমিকা পালন করত।
‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, দেশের নিরাপত্তা নিয়ে আপসের কোনও জায়গা নেই, এবং জঙ্গি হামলার প্রত্যুত্তর অত্যন্ত কড়া ভাবেই দেওয়া হবে।


```