Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইনে ৪৯ টাকায় ৪৮টি ডিম কিনতে গিয়ে ৪৮ হাজার টাকা উধাও

অনলাইন শপিংয়ের দৌলতে বলা যেতে পারে সাইবার ক্রাইমের টোপে এভাবেই লোভে পড়ে বোকা বনলেন বেঙ্গালুরুর এক মহিলা।

অনলাইনে ৪৯ টাকায় ৪৮টি ডিম কিনতে গিয়ে ৪৮ হাজার টাকা উধাও

শেষ আপডেট: 26 February 2024 16:41

দ্য ওয়াল ব্যুরো: ৪৯ টাকায় ৪ ডজন ডিম! লোভনীয় অফার। কিনতে গিয়ে নিমেষে উধাও ৪৮ হাজার টাকা। অনলাইন শপিংয়ের দৌলতে বলা যেতে পারে সাইবার ক্রাইমের টোপে এভাবেই লোভে পড়ে বোকা বনলেন বেঙ্গালুরুর এক মহিলা।

সাইবার অপরাধীরা এভাবেই বেশ কিছুদিন ধরে অনলাইন শপিংয়ে লোভনীয় অফার দিয়ে চলেছে। ভেবে দেখুন একবার, ৩৮ বছরের এক মহিলা তাদের ফাঁদেই পা ফেলে হারালেন ৪৮ হাজার টাকা। ৪৯ টাকায় ৪৮টি ডিম কেনার সুযোগ তিনি একপলকে হাতছাড়া করতে চাননি।

শিবাণী (পরিবর্তিত) নামে ওই মহিলা বেঙ্গালুরু বসন্তনগরের বাসিন্দা। একটি ই-মেল বিজ্ঞাপনে তিনি দেখতে পান, জনপ্রিয় একটি কোম্পানি জলের দরে ডিম বিক্রি করছে। মহিলা পুলিশকে জানিয়েছেন, বিজ্ঞাপনে শপিংয়ের একটি লিঙ্ক দেওয়া ছিল। তিনি সেখানে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যায়।

সেখানে মুরগি পালনের বিস্তারিত বিবরণ এবং ডিমের অগাধ প্রশংসামূলক বিবরণ লেখা ছিল। যা পড়ে তিনি মোহিত হয়ে যান। স্ক্রোল করতে করতে নীচের দিকে দেখেন অসংখ্য অফার দেওয়া রয়েছে। সেখানে ছিল ৮ ডজন ডিম ৯৯ টাকায়। যাতে কোনও ডেলিভারি চার্জ লাগবে না। কিন্তু মহিলা ৪ ডজন ডিম ৪৯ টাকার অফারটি নেন।

সেখানে প্রসিড করতেই তিনি যোগাযোগের তথ্যাবলির পেজে চলে আসেন। সেখানে তিনি নাম-ঠিকানা, ফোন নম্বর লিখে অর্ডার দেন। তখন পেমেন্ট অপশনের পেজ চলে আসে। সেখানে কেবলমাত্র ক্রেডিট কার্ডের অপশনই দেওয়া ছিল। তিনি তারপরেও কার্ডের নম্বর ডিটেলস সহ সিভিভি নম্বর বসান। এরপর ক্লিক করার পর ওয়ানটাইম পাসওয়ার্ড আসে। কিন্তু, ওটিপি বসানোর আগেই তার কার্ড থেকে ৪৮ হাজার ১৯৯ টাকা কেটে যায়।

এরপরেই ব্যাঙ্ক বলে দাবি করে তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, এই পারচেজ তিনি করেছেন কিনা। তিনি প্রতারণার শিকার হয়েছেন বলায় তাঁর কার্ডটি ব্লক করে দেওয়া হয়। শিবাণী স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।


```