Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশকে বিদায় জানিয়ে আরবে ঘাঁটি গাড়ছেন আরও ৪,৩০০ জন ধনী ভারতীয়! 

একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যাঁরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের সিংহভাগ অংশই নিজেদের ব্যবসায়িক স্বার্থে দেশ ছাড়ছেন। 

দেশকে বিদায় জানিয়ে আরবে ঘাঁটি গাড়ছেন আরও ৪,৩০০ জন ধনী ভারতীয়! 

আরবে পাড়ি জমাচ্ছেন ধনী ভারতীয়রা।

শেষ আপডেট: 19 June 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ৫ হাজার ১০০ জন ভারতীয় ধনী  দেশ ছেড়ে বিদেশে ঘাঁটি গেড়েছিলেন। এবারে সেই সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩০০! 

আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরে ভারতের প্রায় ৪ হাজার ৩০০ জন ‘মিলিয়নেয়ার’ ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিজেদের ভবিষ্যত ঠিকানা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতে জনসংখ্যা ক্রমবর্ধমান। এমন পরিস্থিতিতে বছরের পর বছর দেশের বিত্তশালীদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যাঁরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের সিংহভাগ অংশই নিজেদের ব্যবসায়িক স্বার্থে দেশ ছাড়ছেন। 
 
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভারতে কি তাহলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই? আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের দাবি, সংযুক্ত আরব আমীরশাহী হয়ে উঠেছে বিনিয়োগের আদর্শ জায়গা। যাঁরা বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন। ব্যাঙ্কগুলিও প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।

রিপোর্টে বলা হয়েছে, "শুধু বিনিয়োগে উৎসাহ দেওয়াই নয়, কীভাবে  বিনিয়োগকারীরা নিজেদের সম্পদ বৃদ্ধি করতে পারবেন নিরলসভাবে সেই পরামর্শও দেওয়া হয় আরবে। যেকারণে চলতি বছরে শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার ধনী এই দেশে স্থানান্তরিত হতে চলেছেন।"

রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা, আর্থিক বিবেচনা, ট্যাক্সের সুবিধা, ব্যবসার সুযোগ, জীবনযাপনের অনুকূল পরিবেশ, শিশুদের জন্য শিক্ষার সুযোগ, স্বাস্থ্য পরিষেবা এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান সহ বিভিন্ন কারণেই সারা বিশ্বের ধনী ব্যক্তিদের স্থায়ী ঠিকানা হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী।


```