Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওষুধের কারখানার আড়ালে রমরমা ব্যবসা! গুজরাত থেকে উদ্ধার ১৪ লাখ টাকার ৪২৭ কেজি মাদক

পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১৪ লাখ টাকারও বেশি।

ওষুধের কারখানার আড়ালে রমরমা ব্যবসা! গুজরাত থেকে উদ্ধার ১৪ লাখ টাকার ৪২৭ কেজি মাদক

গুজরাটের ওষুধ কারখানা থেকে বাজেয়াপ্ত মাদক

শেষ আপডেট: 21 October 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের কারখানা থেকে ৪২৭ কেজি মাদক উদ্ধার! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১৪ লাখ টাকারও বেশি। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে

গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তরফে জানানো হয়েছে, অঙ্কলেশ্বরের জিআইডিসি এলাকায় অবস্থিত একটি ওষুধ কারখানায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রাখা ছিল।

রবিবার সেই খবর পেতেই জেলা এসওজি এবং সুরাট পুলিশ যৌথভাবে ওই অভিযান চালিয়েছিল। এরপরই ১৪ লক্ষ ১০ হাজার টাকার মাদক হাতে আসে

চলতি মাসেই অঙ্কলেশ্বরের আরেকটি কারখানা প্রায় ৫০০ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে খবর, যার বাজারমূল্য ছিল পাঁচ হাজার কোটি টাকা। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের এমন কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

অবৈধ মাদক পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


```