Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪০ বছর পর অবশেষে গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য সরল ভোপাল থেকে, শুরু নষ্ট করার প্রক্রিয়া

১২টি 'লিক প্রুফ' এবং আগুন ধরবে না এমন কন্টেনারে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে।

৪০ বছর পর অবশেষে গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য সরল ভোপাল থেকে, শুরু নষ্ট করার প্রক্রিয়া

ফাইল ছবি

শেষ আপডেট: 2 January 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুক্তি! গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভোপাল থেকে পুরোপুরি সরল বিষাক্ত বর্জ্য। বুধবার রাতে মোট ৩৩৭ টন কেমিক্যাল বর্জ্য ভোপাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই তা নষ্ট করে দেওয়া হবে। ভোপাল থেকে প্রায় ২৫০ কিমি দূরে ইন্দোরের কাছে পিথমপুর নামের একটি জায়গায় সেই বর্জ্যকে নষ্ট করে ফেলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 

ভোপাল থেকে এই বিষাক্ত বর্জ্য সরিয়ে নিয়ে যাওয়া একেবারেই সহজ ছিল না। ১২টি 'লিক প্রুফ' এবং আগুন ধরবে না এমন কন্টেনারে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক কন্টেনারে কমপক্ষে ৩০ টন বর্জ্য রয়েছে। ১০০ শ্রমিক এই বর্জ্য সরানোর কাজ করেছেন। তাঁদের সকলের ৩০ মিনিট করেই শিফট করতে হয়েছে সুরক্ষার জন্য। কারণ ওই কেমিক্যালের কাছে ৩০ মিনিটের বেশি থাকা অত্যন্ত বিপজ্জনক। 

40-year-old toxic waste from Union Carbide factory site in Bhopal leaves  city for disposal - India Today

এই বর্জ্য সরানো এবং তা নিয়ে যাওয়ার জন্য অন্তত ২০০ মিটার রেডিয়াস অঞ্চল বন্ধ করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। অন্তত ১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল গোটা প্রক্রিয়ায় সুরক্ষা বজায় রাখতে। তারপর ১২টি কন্টেনার নিয়ে ২৫টি গাড়ির কনভয় ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে পিথমপুরের উদ্দেশে রওনা দেয়। এই টিমের মধ্যে ছিল ডাক্তার, নার্স, পুলিশ, দমকল কর্মী, কুইক রেসপন্স টিমের সদস্যরা। 

Bhopal gas tragedy toxic waste leaves city after 40 years - The Hindu

এই বর্জ্যের কিছু অংশকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পোড়ানোর সময় নির্গত ধোঁয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও প্রশাসন বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিরাপদভাবেই তা পোড়ানো হবে। 

১৯৮৪ সালের ২ ও ৩ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা। কীটনাশক তৈরির কারখানা ইউনিয়ন কার্বাইড থেকে অতি বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট লিক করে মৃত্যু হয়েছিল ৫৪৭৯ জনের। চিরকালের মতো পঙ্গু ও অন্যান্য রোগভোগে পরবর্তীতে মৃত্যু হয় আরও কয়েক হাজার মানুষের। তারপর থেকে পরিত্যক্ত কারখানার বিষাক্ত বর্জ্য সরানো নিয়ে প্রচুর কাঠখড় পুড়েছে। শেষে আদালতের হস্তক্ষেপে এখন বর্জ্য সরিয়ে নিয়ে যাওয়া হল ভোপাল থেকে। 


```