Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে খতম ৪ মাওবাদী, শহিদ নিরাপত্তা রক্ষীও 

ছত্তীসগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মাওবাদী। এই গুলির লড়াইয়ে এক নিরাপত্তা রক্ষী শহিদ হয়েছেন। 

ছত্তীসগড়ে খতম ৪ মাওবাদী, শহিদ নিরাপত্তা রক্ষীও 

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 January 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মাওবাদী। এই গুলির লড়াইয়ে এক নিরাপত্তা রক্ষী শহিদ হয়েছেন। 

ছত্তীসগড়ের বস্তারের দক্ষিণ আবুজমাড এবং নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে শনিবার মাওবাদীদের ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। শনিবার সন্ধে থেকে শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেন নিরাপত্তা রক্ষীরা। তাতেই খতম হয় চার মাওবাদী। 

বস্তার মাওবাদী প্রবণ এলাকা। দান্তেওয়াড়া ও নারায়ণপুরের এই সীমান্তে মাঝেমধ্যেই মাওবাদী কার্যকলাপের খবর পুলিশের কাছে আসে। তেমন ভাবেই শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অ্যান্টি মাওইস্ট অপারেশনের অধীন নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় অভিযান চালান। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চার মাওবাদীকে খতম করা হয়। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও অন্যান্য সেলফ লোডিং রাইফেল পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি চলছে। 

প্রসঙ্গত ২০২৪ সালে ছত্তীসগড়ে ২০০-র বেশি জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তা রক্ষীরা। ২০২৬-এর মধ্যে ছত্তীসগড়ের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদের পুরোপুরি উৎখাত করা হবে বলে লক্ষ্য নেওয়া হয়েছে।


```