Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কংগ্রেসের ৪ ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে আয়কর বিভাগ, প্রতিহিংসার অভিযোগ দলের

দিল্লিতে দলের জাতীয় মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করেন, কংগ্রেসের চারটি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দফতর।

কংগ্রেসের ৪ ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে আয়কর বিভাগ, প্রতিহিংসার অভিযোগ দলের

শেষ আপডেট: 16 February 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস শুক্রবার গুরুতর অভিযোগ তুলল আয়কর বিভাগের বিরুদ্ধে। দিল্লিতে দলের জাতীয় মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করেন, কংগ্রেসের চারটি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দফতর। বৃহস্পতিবার বিষয়টি দল জানতে পারে, একাধিক চেক ফেরত আসায়। 

মাকেন অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসকে বিপাকে ফেলতে আয়কর দফতর এই পদক্ষেপ করেছে। 

কংগ্রেসের অভিযোগ  সম্পর্কে আয়কর দফতরের বক্তব্য পাওয়া যায়নি। মাকেন জানান, তাঁরা ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে সুবিচার চেয়ে আবেদন করেছেন। বিচার বিভাগ এবং সংবাদ মাধ্যমের কাছেও সুবিচার চাইছেন।

কেন আয়কর দফতর এমন পদক্ষেপ করেছে? কংগ্রেস মুখপাত্রের দাবি, আয়কর দফতরের বক্তব্য, কংগ্রেসের কাছে ২১০ কোটি টাকা আয়কর প্রাপ্য। সেই টাকা না মেটানোতেই এই কঠোর পদক্ষেপ করা হয়েছে যা নজিরবিহীন।

 মাকেনের বক্তব্য, আয়কর দফতরের দাবি নিয়ে তারা আইনি পথে লড়াই চালাচ্ছিলেন। হঠাৎ বিনা নোটিসে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। 

কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, ইলেক্টোরাল বন্ড বাতিল হতেই বিজেপি ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেই কারণে বিরোধী দলকে নিশানা করেছে মোদী সরকার। দলের তরফে বলা হয়েছে, যে চারটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি থেকে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রাপ্য মেটানো হয়েছিল। আয়করের সিদ্ধান্তে তারাও বিপাকে পড়েছেন।


```