Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ক্যাম্পাসের মধ্যেই প্লাস্টার বেঁধে, স্যালাইন নিয়ে রিল! শাস্তির মুখে ৩৮ জন জুনিয়র ডাক্তার

হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুট করার ঘটনা চমকে দিয়েছিল সকলকে।

ক্যাম্পাসের মধ্যেই প্লাস্টার বেঁধে, স্যালাইন নিয়ে রিল! শাস্তির মুখে ৩৮ জন জুনিয়র ডাক্তার

শেষ আপডেট: 11 February 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুট করার ঘটনা চমকে দিয়েছিল সকলকে। কর্ণাটকের এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিয়েছিলেন। তাঁকে ডিসমিস করা হয়েছে। সেই কর্ণাটকেই এবার জুনিয়র ডাক্তারদের আজব কীর্তি। মেডিকেল কলেজের মধ্যেই তাঁরা ব্যস্ত রিল বানাতে। শাস্তি পেতে হল তাঁদেরও। 

রাজ্যের গাদাক ইন্সস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলেজের ৩৮ জন জুনিয়র ডাক্তার কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন। তাঁরা ক্যাম্পাসের ভিতরেই ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন বলে অভিযোগ। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে ঘটনা ঘটেছে তা কোনওভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা হবে।

মেডিকেল কলেজের ডিরেক্টর বাসাভারাজ বোম্মানহাল্লি জানান, ''৩৮ জন জুনিয়র ডাক্তার ক্যাম্পাসের নিয়ম ভেঙেছেন। এসব করতে হলে ক্যাম্পাসে বাইরে যেতে হবে। প্রি-গ্রাজুয়েশন সেরিমনিতে এই রিল বানানো হয়েছে বলে জানা গেছে। এসব বরদাস্ত করা হবে না।''

যে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ তাঁদের হাউজম্যানশিপ ট্রেনিং আর ১০-১২ দিনের মধ্যেই শেষ হত। কিন্তু এই ঘটনা ঘটানোয় তাঁদের সেই ট্রেনিংয়ের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ ক্যাম্পাসের করিডরে বসেই তাঁরা হিন্দি এবং কন্নড় গানে রিল বানাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁরা কড়া পদক্ষেপ নিল।  


```