Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বিমানের ধাক্কা! মুম্বইয়ে কয়েক মিনিটেই মৃত্যু হল ৩৬ ফ্লেমিঙ্গো পাখির

অনুমান, কারওর তাড়া খেয়েই ওই পাখিগুলি উড়ে যাচ্ছিল। সেই সময়েই বিমানের সঙ্গে তাদের ধাক্কা লাগে।

বিমানের ধাক্কা! মুম্বইয়ে কয়েক মিনিটেই মৃত্যু হল ৩৬ ফ্লেমিঙ্গো পাখির

মুম্বইয়ে মৃত্যু ৩৬ ফ্লেমিঙ্গো পাখির - ফাইল চিত্র

শেষ আপডেট: 21 May 2024 12:10

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ঘাটকোপারের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। একটি বিমানের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির। এমিরেটস বিমানটি অবতরণ করার সময়েই এই দুর্ঘটনা ঘটে। আরও বেশ কয়েকটি ফ্লেমিঙ্গো পাখি জখম হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পরে তাকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয়। 

এই দুর্ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির দেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত ফ্লেমিঙ্গোর খোঁজে তল্লাশি শুরু করেছে তাঁরা। 'ম্যানগ্রোভ প্রোটেকশন সেল'-এর রেঞ্জ ফরেস্ট অফিসার প্রশান্ত বাহাদুরের অভিযোগ, পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষই স্বীকার করে নিয়েছে। তবে তাঁরা সেখানে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তিনি এও জানান, ঘটনাটি রাত ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে ঘটেছিল এবং আমাদের দল রাত ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছিল। 

বিশেষজ্ঞরা মনে করছেন, অভয়ারণ্য এলাকার মধ্য দিয়ে নতুন বিদ্যুতের লাইন যাওয়ার পাখিদের বিভ্রান্তি বেড়েছে। সেই কারণেই উড়ন্ত অবস্থায় বিমানের ধাক্কা খাওয়ার মতো ঘটনা ঘটল। তাই এই কাজে অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল। এক্ষেত্রে বন্যপ্রাণী বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁরা বিদ্যুৎ সংস্থার কাছে 'আত্মসমর্পণ' করেছে বলেই দাবি। তবে এই ঘটনা আদতে কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

এনজিও বনশক্তির পরিবেশবিদ ডি স্টালিন দাবি করেছেন, এনআরআই কমপ্লেক্স এলাকার জলাভূমি এবং টিএস চাণক্য হ্রদগুলি ফ্লেমিংগো পাখিদের আস্তানা। তবে গত মাস থেকেই নির্মাণকাজ হবে বলে সেখান থেকে পাখিদের তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছিল। তাঁর অনুমান, কারওর তাড়া খেয়েই ওই পাখিগুলি উড়ে যাচ্ছিল। সেই সময়েই বিমানের সঙ্গে তাদের ধাক্কা লাগে। যে বিমানটির সঙ্গে পাখিদের ধাক্কা লেগেছে তাতে ৩১০ জন যাত্রী ছিল বলে খবর। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫০৮ বিমানটি রাত ৯টা ১৮ মিনিটে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খায়। 


```